Solution
Correct Answer: Option D
স্পেক্ট্রোফটোমেট্রিতে অ্যাবজরবেন্স বা শোষণমাত্রা (A) এবং ট্রান্সমিট্যান্স (T) এর মধ্যকার সঠিক সম্পর্কটি হলো A = -log T বা A = log (1/T)। সুতরাং, log T = A সম্পর্কটি সঠিক নহে।
• স্পেক্ট্রোফটোমেট্রির অন্যান্য সঠিক সম্পর্কগুলো হলো:
- A = log(I0/I) (যেখানে I0 আপতিত আলোর তীব্রতা এবং I নির্গত আলোর তীব্রতা)।
- বিয়ার-ল্যাম্বার্ট সূত্রানুসারে, A = εcl (যেখানে ε = মোলার শোষণ সহগ, c = ঘনমাত্রা এবং l = কোষের দৈর্ঘ্য)।