Na2CO3 এবং HCl প্রশমনের জন্য উপর্যুক্ত নির্দেশক কী?

A  মিথাইল অরেঞ্জ

B  লিটমাস

C  ফেনফথ্যালিন

D  মিথাইল রেড

Solution

Correct Answer: Option A

প্রদত্ত টাইট্রেশনটি হলো একটি তীব্র অম্ল (HCl) এবং মৃদু ক্ষার (Na2CO3) এর মধ্যকার বিক্রিয়া।

• তীব্র অম্ল ও মৃদু ক্ষারের টাইট্রেশনে উৎপন্ন লবণের জলীয় দ্রবণ সামান্য অম্লীয় প্রকৃতির হয়।
• এ ধরনের টাইট্রেশনের প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দু pH 3.0 থেকে 4.5 এর কাছাকাছি থাকে।
মিথাইল অরেঞ্জ এর বর্ণ পরিবর্তনের pH পরিসর হলো ৩.১ - ৪.৪, যা এই টাইট্রেশনের তুল্যতা বিন্দুর সাথে মিলে যায়।
• তাই Na2CO3 এবং HCl এর টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক হলো মিথাইল অরেঞ্জ। অন্যদিকে, ফেনলফথ্যালিন (pH ৮.২ - ১০.০) এক্ষেত্রে উপযুক্ত নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions