Solution
Correct Answer: Option B
⇒ ইংরেজি সাহিত্যের ইতিহাসে ১৫৫৮ সাল থেকে ১৬০৩ সাল পর্যন্ত সময়কালকে ‘The Elizabethan Age’ বা এলিজাবেথান যুগ বলা হয়।
⇒ রানি প্রথম এলিজাবেথ (Queen Elizabeth I)-এর শাসনকাল অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছে। রেনেসাঁ (Renaissance) বা নবজাগরণের ছোঁয়ায় এই সময়ে ইংল্যান্ডে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটেছিল।
⇒ এই যুগকে ‘The Golden Age of English Literature’ বা ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। কারণ, এর আগের যুগে সাহিত্যচর্চা ছিল অনেকটা নিষ্প্রাণ ও অনুর্বর, কিন্তু এলিজাবেথান যুগে এসে ইংরেজি নাটক, কবিতা ও গদ্য এক অভাবনীয় উচ্চতায় ও নতুন মাত্রায় পৌঁছায়।
⇒ ইংরেজি সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার ও কবি উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) এই যুগেই তাঁর কালজয়ী সাহিত্যকর্মগুলো রচনা করেছেন, যার ফলে এই যুগটি বিশ্বসাহিত্যে অমর হয়ে আছে।
⇒ শেকসপিয়র ছাড়াও এ যুগের অন্যান্য প্রধান সাহিত্যিকরা হলেন—ইংরেজি নাটকের জনক হিসেবে পরিচিত ক্রিস্টোফার মার্লো (Christopher Marlowe), কবিদের কবি খ্যাত এডমন্ড স্পেন্সার (Edmund Spenser) এবং প্রাবন্ধিক ফ্রান্সিস বেকন (Francis Bacon)।
⇒ প্রশ্নে উল্লেখিত থমাস কিড (Thomas Kyd), ক্রিস্টোফার মার্লো, থমাস ন্যাশ (Thomas Nashe), রবার্ট গ্রিন (Robert Green) প্রমুখ প্রতিভাবান লেখকদের একত্রে ‘University Wits’ বলা হয়, যারা তৎকালীন সময়ে অক্সফোর্ড বা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত ছিলেন এবং এলিজাবেথান নাট্যসাহিত্যের ভিত্তি স্থাপন করেছিলেন।