আহসানের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬০০০ টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল?

A ১৩০০০০ টাকা

B ১২০০০০ টাকা

C ১৫০০০০ টাকা

D ১৪০০০০ টাকা

Solution

Correct Answer: Option B

ধরি, আহসানের আগের বেতন ছিল \(x\) টাকা।
বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধিপ্রাপ্ত বেতনের পরিমাণ হয় ৬০০০ টাকা।
প্রশ্নমতে, আগের বেতনের ৫% হলো ৬০০০ টাকা।
অর্থাৎ সমীকরণটি হবে:
\[x \times \frac{5}{100} = 6000\]
বা, \[x \times \frac{1}{20} = 6000\]
বা, \[x = 6000 \times 20\]
অতএব, \[x = 120000\]
সুতরাং, আহসানের আগের বেতন ছিল ১২০০০০ টাকা

ঐকিক নিয়মে বিকল্প সমাধান:
৫% বেতন বৃদ্ধির অর্থ হলো পূর্বের বেতন ১০০ টাকা হলে বেতন বৃদ্ধি পায় ৫ টাকা।
অর্থাৎ, বেতন ৫ টাকা বৃদ্ধি পেলে আগের বেতন ছিল ১০০ টাকা।
- বেতন ১ টাকা বৃদ্ধি পেলে আগের বেতন ছিল \(\frac{100}{5}\) টাকা।
- অতএব, বেতন ৬০০০ টাকা বৃদ্ধি পেলে আগের বেতন ছিল:
\[\frac{100 \times 6000}{5}\] টাকা
\[= 20 \times 6000\] টাকা
\[= 120000\] টাকা।
- সঠিক উত্তর: অপশন ২: ১২০০০০ টাকা
সোর্সঃ খাইরুল বেসিক গণিত
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions