সরাসরি মূল কন্টেন্টে যান

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) - ৩০.১০.২০২৬

৮০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
ইংরেজি ব্যাকরণে কিছু Noun-এর Singular (একবচন) এবং Plural (বহুবচন) রূপ একই থাকে । যেমন: Deer, Sheep, Aircraft ইত্যাদি ।
তাই Deer-এর Plural রূপ Deer-ই থাকে ।
অন্যান্য অপশনগুলোর Plural রূপ:
- Horse ➔ Horses
- Elephant ➔ Elephants
- Tiger ➔ Tigers
ব্যাখ্যা (Explanation)
যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে Imperative sentence বলে । এই বাক্যে Subject (You) উহ্য থাকে এবং Verb দিয়ে শুরু হয় ।
- Shut up. বাক্যটিতে আদেশ বোঝাচ্ছে এবং Verb দিয়ে শুরু হয়েছে, তাই এটি Imperative sentence ।
- বাকি বাক্যগুলো Assertive ও Interrogative ।
ব্যাখ্যা (Explanation)
বাক্যে yesterday থাকায় বাক্যটি Past Indefinite Tense হবে ।
এখানে 'শুয়ে থাকা' অর্থে verb lie-এর Past form (V2) বসবে ।
- Lie (শুয়ে থাকা) -> Past form: lay
- Lie (মিথ্যা বলা) -> Past form: lied
তাই সঠিক উত্তর lay।
ব্যাখ্যা (Explanation)
এখানে talk over একটি Phrasal Verb।
এর অর্থ হলো কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা (to discuss something)।
বাক্যে গোপন একটি বিষয় নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে।
- talk over a matter = কোনো বিষয়ে আলোচনা করা
তাই সঠিক উত্তর হবে over।
ব্যাখ্যা (Explanation)
মূল বাক্যটি affirmative, তাই tag question-টি negative হবে।
একাধিক auxiliary verb (could, have, been) থাকলে প্রথমটি নিতে হয়।
এখানে প্রথম auxiliary verb হলো could। তাই could-এর negative রূপ couldn't এবং subject she মিলে সঠিক উত্তর couldn't she?
ব্যাখ্যা (Explanation)
সঠিক উত্তর: of
ইংরেজি ব্যাকরণে কোনো ব্যক্তির সুনাম বা খ্যাতি বোঝাতে 'of repute' ফ্রেজটি ব্যবহৃত হয়।
- Scholar of repute অর্থ 'প্রখ্যাত বা নামকরা পণ্ডিত'।
এখানে 'of repute' অংশটি adjective হিসেবে কাজ করে 'scholar'-এর গুণ প্রকাশ করছে। তাই শূন্যস্থানে সঠিক preposition হবে of।
ব্যাখ্যা (Explanation)
'Go to the dogs' একটি ইংরেজি Idiom বা বাগধারা । - Go to the dogs অর্থ হলো গোল্লায় যাওয়া, নষ্ট হওয়া বা ধ্বংস হওয়া (Be ruined) । - যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পূর্ণ বাজে অবস্থায় রূপ নেয় বা ধ্বংস হয়ে যায়, তখন এটি ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর Option 4: Be ruined ।
ব্যাখ্যা (Explanation)
যে Pronoun দুটি বাক্যকে যুক্ত করে, তাকে Relative Pronoun বলে । এখানে who, which, what, whom বাক্যে সম্বন্ধ স্থাপন করে ।
- Demonstrative Pronoun: কোনো কিছুকে নির্দিষ্ট করে (this, that) ।
- Reflexive Pronoun: নিজ বা আত্মবাচক শব্দ (myself, yourself) ।
ব্যাখ্যা (Explanation)
Direct-এ প্রশ্ন থাকলে Indirect করার নিয়ম:
- Linker: Auxiliary verb থাকলে লিঙ্ক হিসেবে if বসে ।
- Structure: Interrogative বাক্যটি Assertive (Subject+Verb) হয় ।
- Person: "you" পাল্টে he (Javed) হয় ।
তাই সঠিক উত্তর: I asked Javed if he had passed.

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- 'গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়া' অর্থে drizzle বসে।
- অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে Present Perfect Continuous Tense (has/have been + verb-ing) হয়।
- নির্দিষ্ট সময় (সকাল) বোঝাতে since ব্যবহৃত হয়।
তাই সঠিক বাক্যটি হলো: It has been drizzling since morning.
ব্যাখ্যা (Explanation)
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, এক কথায় তাকে শ্বাপদসংকুল বলে।
- শ্বাপদ = হিংস্র পশু।
- সংকুল = পরিপূর্ণ বা ভরা।
অন্য অপশন:
- বিপদসংকুল = বিপদে ভরা।
- দুর্গম = যেখানে যাওয়া কঠিন।
- অরণ্য জনপদ = বনাঞ্চল পরিবেষ্টিত জনপদ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
যা থেকে ভয় বা শঙ্কা উৎপন্ন হয়, তা অপাদান কারক ।
- বাক্যে 'রাঘবে' (রামচন্দ্র) শব্দ দিয়ে ভয় বা ডর পাওয়ার ভাব প্রকাশ পেয়েছে ।
- মূল শব্দ 'রাঘব'-এর সাথে 'এ' যুক্ত হওয়ায় এটি ৭মী বিভক্তি ।
তাই সঠিক উত্তর অপাদানে ৭মী ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'মহিমা' শব্দটি একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ।
এখানে মূল প্রকৃতি মহৎ-এর সাথে ভাববাচক বিশেষ্য গঠনে সংস্কৃত ইমন (ইমা) প্রত্যয় যুক্ত হয়েছে।
- মহৎ + ইমন = মহিমা
একই নিয়মে নীল + ইমন = নীলিমা ও দীর্ঘ + ইমন = দ্রাঘিমা গঠিত হয়।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
ন্যূনতম একটি তৎসম (সংস্কৃত) শব্দ।
- প্রথম 'ন' বর্ণে য-ফলা (ন‍্য) বসবে।
- দ্বিতীয় 'ন' বর্ণে 'ঊ-কার' (ূ) বসবে।
তাই সঠিক বানানটি হলো ন্যূনতম।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
- হাইফেন (-) দিয়ে দুটো শব্দকে যুক্ত করা হয়, তাই পড়ার সময় কোনো বিরতি দেওয়া বা থামার প্রয়োজন হয় না।
- কমা-তে ১ বলতে যে সময় লাগে, সেমিকোলন-এ কমার দ্বিগুণ এবং কোলন-এ ১ সেকেন্ড থামতে হয়।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'মহকুমা' শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে । প্রশাসনিক কাজের সুবিধার্থে আরবি ভাষা থেকে অনেক শব্দ বাংলা ভাষাতত্ত্বে প্রবেশ করেছে। আরবি 'হুকুম' (শাসন বা আদেশ) শব্দ থেকে 'মহকুমা' শব্দটির উৎপত্তি, যার অর্থ প্রশাসনিক অঞ্চল বা বিচারালয় ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
যে বর্ণগুলো অন্য বর্ণের আশ্রয় ছাড়া স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, সেগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলে।
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ মোট ৩টি। যথা:
- অনুস্বার (ং)
- বিসর্গ (ঃ)
- চন্দ্রবিন্দু (ঁ)
এ বর্ণগুলো সর্বদা অন্য বর্ণের পরে বসে শব্দ তৈরি করে।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
বাংলা ব্যাকরণের স্বরসন্ধির নিয়ম অনুযায়ী, প্রথম পদের শেষে ই-কার (ি) বা ঈ-কার (ী) এবং পরে অন্য স্বরধ্বনি থাকলে দুটি মিলে য-ফলা (্য) হয় ।
এখানে, প্রতি (প্রত্ + ই) + আবর্তন = প্রত্যাবর্তন ।
তাই সঠিক সন্ধি বিচ্ছেদ হলো প্রতি+আবর্তন ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'প্রথিত' একটি তৎসম (সংস্কৃত) শব্দ।
- প্রথিত শব্দের অর্থ হলো বিখ্যাত, খ্যাতনামা বা সুপরিচিত ।
- সংস্কৃত প্রথ্ ধাতুর সাথে ক্ত প্রত্যয় যুক্ত হয়ে 'প্রথিত' শব্দ গঠিত হয় (প্রথ্ + ক্ত = প্রথিত)।
সুতরাং, 'প্রথিত' শব্দের সঠিক অর্থ বিখ্যাত ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
'সমাস' শব্দের অর্থ হলো সংক্ষেপণ বা একাধিক পদকে এক পদে পরিণত করা । বাংলা ভাষায় সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে । মূলত সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসরণ করেই বাংলায় পদ সংক্ষেপণের এই পদ্ধতিটি গৃহীত ও প্রচলিত হয়েছে ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'নবপৃথিবী' শব্দটি একটি সাধারণ কর্মধারয় সমাস ।
যে সমাসে বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান থাকে, তাকে কর্মধারয় সমাস বলে।
- নব = বিশেষণ (নতুন)
- পৃথিবী = বিশেষ্য
এখানে 'নব' ও 'পৃথিবী' যুক্ত হয়ে 'নব যে পৃথিবী' ব্যাসবাক্য তৈরি হয়েছে।

সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'হাতি' শব্দের সঠিক প্রতিশব্দ হলো করী । 'কর' শব্দের অর্থ শুঁড়, আর যার শুঁড় আছে তাকে করী বা হাতি বলা হয় ।
অন্যান্য অপশনগুলোর অর্থ:
- কুরঙ্গ: হরিণ
- ভুজঙ্গ: সাপ
- কেশরী: সিংহ
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'ঋজু' শব্দের অর্থ সোজা । এর বিপরীত শব্দ বাঁকা বা বক্র ।
অন্য অপশনগুলো:
- কঠিন-এর বিপরীত কোমল।
- তরল-এর বিপরীত কঠিন।
- সোজা ঋজু শব্দের সমার্থক।
তাই 'ঋজু'-এর সঠিক বিপরীত শব্দ বাঁকা ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'পঞ্চত্বপ্রাপ্তি' বাগধারাটির অর্থ হলো মৃত্যু ।
হিন্দু দর্শন মতে, মানবদেহ পাঁচটি উপাদান— ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম দ্বারা গঠিত । মৃত্যুর পর শরীর এই পাঁচ উপাদানে মিশে যায় । এই মিশে যাওয়াকেই পঞ্চত্বপ্রাপ্তি বলে ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
বাংলা ব্যাকরণে অপ্রাণীবাচক বিশেষ্য শব্দের বহুবচন গঠনে সমষ্টিবাচক শব্দ যুক্ত হয় ।
- 'মেঘ' একটি অপ্রাণীবাচক বিশেষ্য শব্দ।
- অপ্রাণীবাচক শব্দের বহুবচন বোঝাতে 'মালা', 'রাশি', 'গুচ্ছ' ইত্যাদি সমষ্টিবাচক শব্দ ব্যবহৃত হয়।
তাই 'মেঘ' শব্দের সঠিক বহুবচন হলো 'মেঘমালা'।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
'ব্যাকরণ' শব্দটি সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে । যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো পরিবর্তন ছাড়া অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় এসেছে, সেগুলোকে তৎসম শব্দ বলে ।
- তৎসম শব্দের অর্থ: 'তৎ' (তার) + 'সম' (সমান) অর্থাৎ সংস্কৃতের সমান ।
- 'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তি: বি + আ + কৃ + অন ।
সুতরাং, 'ব্যাকরণ' একটি তৎসম শব্দ ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।