বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সহকারী পরিচালক) - ২১.০৮.২০২৬ (100 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
সোনামণিরা, এখানে screaming শব্দটি হাসির সাথে সম্পর্কিত নয়।
- smiling মানে মৃদু হাসা।
- giggle মানে ফিকফিক করে হাসা।
- chuckle মানে মুখ টিপে হাসা ।
অন্য শব্দগুলো হাসির রূপ হলেও screaming মানে তীব্র চিৎকার করা, যা হাসির সাথে যুক্ত নয় ।
i
ব্যাখ্যা (Explanation):
পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন দ্রবীভূত থাকলে পানির খরতা (Hardness) তৈরি হয়।
খর পানির প্রধান প্রভাব:
- খর পানিতে সাবান সহজে ফেনা তৈরি করে না, ফলে সাবানের অপচয় হয়।
- ক্যালসিয়ামের ক্লোরাইড, সালফেট বা বাইকার্বনেট লবণের কারণে এই খরতা ঘটে থাকে।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
অধাতু সাধারণত বিদ্যুৎ অপরিবাহী হলেও গ্রাফাইট এর ব্যতিক্রম।
গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণু অন্য তিনটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে। ফলে এতে একটি করে মুক্ত ইলেকট্রন থাকে, যা স্তরের মধ্য দিয়ে সহজেই চলাচল করতে পারে। এই মুক্ত ইলেকট্রনের উপস্থিতির কারণেই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি বা সিলিকা (SiO2)। বালিকে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গলিয়ে কাঁচ প্রস্তুত করা হয়। বালির গলনাঙ্ক কমাতে এবং স্থায়িত্ব বাড়াতে এর সাথে সামান্য সোডাচুনাপাথর মেশানো হয়। গলিত মিশ্রণটি ঠান্ডা হয়ে স্বচ্ছ কাঁচে পরিণত হয়। তাই কাঁচের মূল ভিত্তি হলো বালি।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, তাকে পরমশূন্য তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে এর মান -২৭৩° সেলসিয়াস (নির্দিষ্টভাবে -২৭৩.১৫° সেলসিয়াস) । কেলভিন স্কেলে এই পরমশূন্য তাপমাত্রাকে ০ কেলভিন (0 K) ধরা হয় ।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
গ্রিনহাউজ গ্যাসগুলো বায়ুমণ্ডলে তাপ ধরে রেখে পৃথিবী গরম করে। জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইডমিথেন হলো প্রধান গ্রিনহাউজ গ্যাস । কিন্তু নাইট্রিক অক্সাইড সরাসরি তাপ ধরে রাখতে পারে না, তাই এটি গ্রিনহাউজ গ্যাস নয় ।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে না, তারা অচৌম্বক পদার্থ। যেমন: অ্যালুমিনিয়াম, তামা, সোনা ইত্যাদি । অন্যদিকে লোহা, ইস্পাত ও কোবাল্ট হলো চৌম্বক পদার্থ, কারণ এদের চুম্বক আকর্ষণ করে । তাই অ্যালুমিনিয়াম চৌম্বক পদার্থ নয় ।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
মানবদেহে রক্তে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত হলো ৭০০ : ১ । অর্থাৎ, প্রতি ৭০০টি লোহিত কণিকার বিপরীতে মাত্র ১টি শ্বেত কণিকা থাকে। ফলে, রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত দাঁড়ায় ১ : ৭০০
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
লোহার ঘনত্ব অনেক বেশি। এফপিএস (FPS) পদ্ধতিতে আমরা জানি, ১ ঘনফুট লোহার ওজন ৪৯০ পাউন্ড (490 Ib)। লোহার আপেক্ষিক গুরুত্ব ৭.৮৬, অর্থাৎ সমআয়তনের পানির তুলনায় এটি ৭.৮৬ গুণ ভারী। এই উচ্চ ঘনত্বের কারণেই এক ঘনফুট লোহার ওজন ৪৯০ পাউন্ড হয়ে থাকে।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
স্টিফেন হকিং ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তাঁর বিখ্যাত বই 'এ ব্রিফ হিস্ট্রি অব টাইম'-এ তিনি মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে 'বিগ ব্যাং তত্ত্ব'-এর আধুনিক ব্যাখ্যা দেন। এছাড়াও তিনি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল নিয়েও গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
শরীরে অক্সিজেন পরিবহনের দায়িত্ব থাকে লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিন-এর ওপর । রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে কোষে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছাতে পারে না । এই অবস্থাকেই চিকিৎসাবিজ্ঞানে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বলা হয় ।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
চা পাতায় মূলত ভিটামিন বি কমপ্লেক্স থাকে । এর উপকারিতাগুলো হলো:
- এটি আমাদের শরীরের বিপাক প্রক্রিয়া সচল রাখতে সাহায্য করে।
- এতে থাকা রিবোফ্লাভিন ও ফলিক এসিড শরীরের কোষ গঠনে এবং স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
নকশী গ্রাম বাংলাদেশের শেরপুর জেলায় অবস্থিত একটি জনপ্রিয় ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এটি শেরপুর জেলা শহরের উপকণ্ঠে অবস্থিত একটি চমৎকার বিনোদন পার্ক ও রিসোর্ট, যা তার নান্দনিক শৈল্পিক কারুকাজের জন্য পরিচিত। এখানে গ্রামীণ সংস্কৃতির নানা ঐতিহ্যকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
- অবস্থান: শেরপুর সদর
- শেরপুরের অন্যান্য দর্শনীয় স্থান: গজনী অবকাশ কেন্দ্রমধুটিলা ইকোপার্ক
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
জাপানের আইনসভার নাম হলো ডায়েট । এটি একটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা, যার উচ্চকক্ষ পরিষদ সভা এবং নিম্নকক্ষ প্রতিনিধি সভা নামে পরিচিত ।
জাপান সম্পর্কিত আরও কিছু তথ্য হলো:
- জাপানের রাজধানী হলো টোকিও
- দেশটির মুদ্রার নাম ইয়েন
- জাপানে এক কেন্দ্রিক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান ।
অন্যান্য অপশনগুলোর মধ্যে নেসেট হলো ইসরায়েলের এবং জাতীয় সংসদ হলো বাংলাদেশের আইনসভা।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ ইউরেশিয়ানভারতীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট সক্রিয় ডাউকি ফল্ট লাইনের কাছে থাকায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় (জোন-১) পড়েছে। মৃদু থেকে মাঝারি আকারের ভূমিকম্প এখানে প্রায়ই ঘটে। তাই সিলেট সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা।
সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
i
ব্যাখ্যা (Explanation):
ন্যাটো (NATO) হলো একটি শক্তিশালী সামরিক জোট
এটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয় । এর প্রধান কাজ হলো সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা । এই জোটের মূলনীতি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশ বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে তা সবার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হয় এবং জোটের সব সদস্য দেশ একত্রিত হয়ে শত্রুর বিরুদ্ধে সামরিক সাহায্য প্রদান করে । এই পারস্পরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির কারণেই ন্যাটো একটি সামরিক জোট ।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে জাতিসংঘ কর্তৃক সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র (UDHR) স্বাক্ষরিত হয় । পরবর্তীতে, ১৯৫০ সালে জাতিসংঘ ১০ ডিসেম্বরকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয় ।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংসিকিয়াং । নদীটি সম্পর্কে কিছু তথ্য:
- এটি চীনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ।
- নদীটির দৈর্ঘ্য প্রায় ৬,৩৮০ কিলোমিটার
- নদীটি তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্ব চীন সাগরে পতিত হয়েছে ।
সোর্সঃ প্রফেসর'স MCQ Review।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
১৯০০ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির ওপর ভিত্তি করে মানুষের রক্তকে ৪টি গ্রুপে ভাগ করেন । গ্রুপগুলো হলো: A, B, AB এবং O ।
- O গ্রুপ: সর্বজনীন দাতা ।
- AB গ্রুপ: সর্বজনীন গ্রহীতা ।
সোর্স: এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম পেয়ারা চাষ শুরু হয় পিরোজপুর জেলায়। পিরোজপুরের স্বরূপকাঠি এবং এর আশেপাশের এলাকায় প্রথম বাণিজ্যিকভাবে পেয়ারার আবাদ শুরু হয়েছিল।
পেয়ারা চাষের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো:
- এই অঞ্চলের পেয়ারা মূলত 'স্বরূপকাঠির পেয়ারা' বা স্থানীয়ভাবে 'গয়া' নামে পরিচিত।
- পিরোজপুরের ভাসমান পেয়ারা বাজার এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বিখ্যাত একটি পর্যটন স্থান।
- পেয়ারাকে পুষ্টিগুণের জন্য 'বাংলার আপেল' বলা হয়ে থাকে।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
প্রাচীন গ্রিসের মহাকবি হোমার তাঁর বিখ্যাত মহাকাব্য 'ইলিয়াড''ওডিসি' রচনার জন্য অমর হয়ে আছেন। ইতিহাস ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী, তিনি শারীরিকভাবে দৃষ্টিহীন বা অন্ধ ছিলেন। এই অন্ধত্ব সত্ত্বেও তাঁর অসাধারণ কাব্যপ্রতিভার কারণে তাঁকে 'অন্ধ কবি' বলা হতো।
সোর্সঃ A Gateway to English & Confidence English Literature
i
ব্যাখ্যা (Explanation):
"মনপুরা-৭০" হলো একটি বিখ্যাত চিত্রকর্ম
এটি ১৯৭০ সালের ভোলা জেলার চর মনপুরায় ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট নিয়ে ১৯৭৪ সালে আঁকা হয় ।
এই চিত্রকর্মটির চিত্রশিল্পী হলেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন
এখানে ঘূর্ণিঝড় ও প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসের তাণ্ডব এবং মানুষের অবর্ণনীয় অসহায়ত্ব ও কষ্টকে রঙের তুলির আঁচড়ে অত্যন্ত মর্মস্পর্শীভাবে ফুটিয়ে তোলা হয়েছে ।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন । এর অনন্য জীববৈচিত্র্য ও রয়েল বেঙ্গল টাইগারের জন্য ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো (UNESCO) একে বিশ্ব-ঐতিহ্য (World Heritage) ঘোষণা করে । অপরদিকে শালবন বিহার ও মহাস্থানগড় ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান।
সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
i
ব্যাখ্যা (Explanation):
১৯৪৬-১৯৪৭ সালে অবিভক্ত বাংলায় বর্গাচাষীদের অধিকার আদায়ের জন্য তেভাগা আন্দোলন শুরু হয়েছিল।
- এই আন্দোলনের মূল দাবি ছিল উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগ চাষীরা পাবেন এবং এক ভাগ জমিদার পাবেন।
- ইলা মিত্র রাজশাহী জেলার নাচোল অঞ্চলে সাঁওতাল কৃষকদের সংগঠিত করে এই আন্দোলনের সফল নেতৃত্ব দেন ।
- সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং তাকে ভালোবেসে 'নাচোলের রানী' বলে ডাকা হতো।
- অপশনের তারামন বিবি হলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধা ।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক হলো জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি ভূখণ্ড। জর্ডান নদীর পশ্চিম পাশে অবস্থিত হওয়ায় ভৌগোলিক অবস্থান অনুযায়ী এর নাম 'পশ্চিম তীর' রাখা হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি ঐতিহাসিক অঞ্চল।
সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
i
ব্যাখ্যা (Explanation):
ইউরোপের উত্তরাঞ্চলের দেশ নরওয়ে-কে 'ধীবরের দেশ' বলা হয়। 'ধীবর' শব্দের অর্থ হলো মৎস্যজীবী বা জেলে। নরওয়ের চারপাশ সমুদ্র দ্বারা বেষ্টিত এবং এর দীর্ঘ খাঁজকাটা উপকূলরেখায় প্রচুর মাছ পাওয়া যায়।
ভৌগোলিক কারণে প্রাচীনকাল থেকেই এ দেশের মানুষের প্রধান জীবিকা মৎস্য শিকার। দেশটির অর্থনীতিও মৎস্য শিল্পের ওপর গভীরভাবে নির্ভরশীল। মৎস্য উৎপাদনে নরওয়ের এই বিশাল সাফল্যের কারণেই একে ধীবরের দেশ বলা হয়। এছাড়া নরওয়েকে 'নিশীথ সূর্যের দেশ'-ও বলা হয়ে থাকে।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
'ময়মনসিংহ গীতিকা' হলো আমাদের লোকসাহিত্যের এক অমূল্য সম্পদ। ১৯২৩ সালে ড. দীনেশচন্দ্র সেন-এর সম্পাদনায় এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। তবে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে এই গীতিকা বা পালাগুলো সংগ্রহের মূল কাজটি করেন লোকসাহিত্য সংগ্রাহক চন্দ্রকুমার দে
দীনেশচন্দ্র সেনের আগ্রহ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় চন্দ্রকুমার দে মাসিক বেতনে লোকসাহিত্য সংগ্রাহক নিযুক্ত হন। তিনি মহুয়া, মলুয়াসহ জনপ্রিয় সব পালা মানুষের মুখ থেকে সংগ্রহ করেন।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
i
ব্যাখ্যা (Explanation):
CRVS-এর পূর্ণরূপ হলো Civil Registration and Vital Statistics, যার বাংলা অর্থ জননিবন্ধন ও অত্যাবশ্যকীয় পরিসংখ্যান
এর সাহায্যে একটি দেশের নাগরিকদের জন্ম, মৃত্যু, বিয়ে ও বিবাহবিচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ তথ্য সরকারিভাবে সংরক্ষণ করা হয়। এটি রাষ্ট্রের সঠিক পরিকল্পনা ও সুশাসন নিশ্চিত করতে সাহায্য করে।
সোর্সঃ প্রফেসর'স MCQ Review।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
সার্ক (SAARC) হলো দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা । এর পূর্ণরূপ South Asian Association for Regional Cooperation । বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর উদ্যোগে ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে এটি প্রতিষ্ঠিত হয় ।
সোর্সঃ Basic View (New Edition)
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0