Solution
Correct Answer: Option D
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হলো রাজস্ব। এই রাজস্ব আয়ের সিংহভাগ আসে বিভিন্ন ধরণের কর বা ট্যাক্স থেকে। করগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকা আয় হয় মূল্য সংযোজন কর (Value Added Tax বা VAT) থেকে । এটি মূলত একটি পরোক্ষ কর, যা ক্রেতারা যেকোনো জিনিসপত্র বা সেবা কেনার সময় বিক্রেতার মাধ্যমে সরকারকে দিয়ে থাকেন। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব মতে, ভ্যাট খাত থেকেই প্রতি বছর সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়ে থাকে । উল্লেখ্য, বাংলাদেশে প্রথম ১ জুলাই, ১৯৯১ সালে এই ভ্যাট বা মূল্য সংযোজন কর ব্যবস্থা চালু করা হয়েছিল ।
সোর্সঃ Basic View (New Edition)