৫ ভাগ চিনি এবং ৩ ভাগ মরিচ দিয়ে মিষ্টি সস তৈরি করা হয়। অন্যদিকে ৫ ভাগ মরিচ এবং ৩ ভাগ চিনি দিয়ে ঝাল সস তৈরি করা হয়। ২৪ কাপ মিষ্টি সসের সাথে কত কাপ মরিচ মেশালে ঝাল সস তৈরি করা যাবে?

A

B ১২

C ১৬

D ২৪

E ৩০

Solution

Correct Answer: Option C

মিষ্টি সসে চিনি ও মরিচের অনুপাত ৫ : ৩
মিষ্টি সসে চিনি আছে ৫ক কাপ
মিষ্টি সসে মরিচ আছে ৩ক কাপ
∴ মিষ্টি সসের পরিমাণ ৫ক + ৩ক = ৮ক কাপ

ঝাল সসে মরিচ ও চিনির অনুপাত ৫ : ৩
ঝাল সসে মরিচ আছে ৫ক কাপ
ঝাল সসে চিনি আছে ৩ক কাপ

৮ক কাপ মিষ্টি সসে মরিচ আছে ৩ক কাপ
১ কাপ মিষ্টি সসে মরিচ আছে ৩ক/৮ক কাপ
২৪ কাপ মিষ্টি সসে মরিচ আছে (৩ক × ২৪)/৮ক = ৯ কাপ

২৪ কাপ মিষ্টি সসে চিনি আছে ২৪ - ৯ = ১৫ কাপ

ঝাল সসের ক্ষেত্রে,
৩ক কাপ চিনির সাথে মরিচ লাগে ৫ক কাপ
১ কাপ চিনির সাথে মরিচ লাগে ৫ক/৩ক কাপ
১৫ কাপ চিনির সাথে মরিচ লাগে (৫ক × ১৫)/৩ক = ২৫ কাপ

∴ ২৪ কাপ মিষ্টি সসকে ঝাল সস বানাতে হলে মরিচ দিতে হবে ২৫ - ৯ = ১৬ কাপ
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions