ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (EIU) সর্বশেষ 'গণতন্ত্র সূচক ২০২৫' অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?

A ৭৫তম

B ৮১তম

C ১০০তম

D ১০৫তম

Solution

Correct Answer: Option C

- ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) কর্তৃক ২০২৬ সালের এপ্রিলে প্রকাশিত গণতন্ত্র সূচক ২০২৫ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী গণতন্ত্র স্থিতিশীল হয়েছে, তবে এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চলে পতন অব্যাহত রয়েছে।
- এই সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম, যেখানে সবচেয়ে তীব্র ধাক্কা দেখা গেছে, যার প্রধান কারণ ছিল নাগরিক স্বাধীনতা এবং সরকারের কার্যকারিতার পতন।
- ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) তাদের গণতন্ত্র সূচক ২০২৫-এর সারাংশ প্রতিবেদনে দেশভিত্তিক সম্পূর্ণ র‍্যাঙ্কিং প্রকাশ করেনি।
- পূর্ববর্তী 'গণতন্ত্র সূচক ২০২৪' (যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল) অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম (১৬৭টি দেশের মধ্যে)।
- ২০২৪ সালের সূচকে বাংলাদেশের প্রাপ্ত মোট স্কোর ছিল ৪.৪৪ এবং দেশটি 'সংকর শাসনব্যবস্থা' (Hybrid Regime) ক্যাটাগরিতে অবস্থান করছিল, যা আগের বছরের (২০২৩ সালের সূচকে ৭৫তম) তুলনায় ২৫ ধাপ পিছিয়েছিল
- গণতন্ত্র সূচক ২০২৫ অনুযায়ী, এই সূচকে শীর্ষস্থানে রয়েছে নরওয়ে এবং সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান (পূর্ববর্তী সূচকের তথ্য অনুযায়ী)।

সর্বশেষ আপডেটঃ ০৮ মে, ২০২৬।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions