Solution
Correct Answer: Option B
- প্রশ্নে বলা হয়েছে, গাছগুলোকে $12$, $15$ এবং $18$ টি সারিতে সাজানো যায়। এর মানে হলো, গাছের ন্যূনতম সংখ্যা হবে $12$, $15$ এবং $18$ এর ল.সা.গু (LCM)।
- আবার শর্ত দেওয়া হয়েছে যে, গাছগুলোকে সমান সংখ্যক সারি ও কলামে (equal number of rows and columns) সাজাতে হবে। কোনো কিছুকে সমান সারি ও কলামে সাজানোর অর্থ হলো মোট সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা (Perfect Square) হতে হবে ।
- প্রথমে আমরা $12$, $15$ এবং $18$ এর ল.সা.গু বের করি:
$12 = 2 \times 2 \times 3$
$15 = 3 \times 5$
$18 = 2 \times 3 \times 3$
অতএব, ল.সা.গু = $2 \times 2 \times 3 \times 3 \times 5 = 180$
- এখন লক্ষ্য করো, $180$ এর উৎপাদকগুলোর মধ্যে $2$ এবং $3$ জোড়ায় জোড়ায় আছে, অর্থাৎ $(2 \times 2) \times (3 \times 3) \times 5$, কিন্তু $5$ এর কোনো জোড়া নেই। তাই $180$ পূর্ণবর্গ সংখ্যা নয় ।
- $180$ কে পূর্ণবর্গ বানাতে হলে, জোড়াবিহীন $5$ কে আরেকটি $5$ দিয়ে গুণ করে জোড়া মেলাতে হবে ।
- অতএব, নির্ণেয় গাছের ন্যূনতম সংখ্যা = $180 \times 5 = 900$
- $900$ একটি পূর্ণবর্গ সংখ্যা (কারণ $30 \times 30 = 900$) এবং এটি $12$, $15$ ও $18$ দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাই এটিই আমাদের সঠিক উত্তর।
সোর্সঃ খাইরুল বেসিক গণিত।