What is the time period of this whole system?

A \( \pi/2 \)

B \( \pi \)

C \( 2\pi \)

D \( 4\pi \)

Solution

Correct Answer: Option B

চিত্রের ওপরের বাম দিকে $32\text{ N/m}$ এবং $68\text{ N/m}$ মানের দুটি স্প্রিং পরস্পর সমান্তরালে যুক্ত আছে।

সমান্তরাল সমবায়ে তুল্য স্প্রিং ধ্রুবক ($k_1$) হবে:

$$k_1 = 32 + 68 = 100\text{ N/m}$$

এখন এই $100\text{ N/m}$ স্প্রিংটির সাথে নিচেই যুক্ত আছে আরও একটি $100\text{ N/m}$ স্প্রিং। এরা পরস্পর শ্রেণী সমবায়ে আছে।

শ্রেণী সমবায়ের তুল্য স্প্রিং ধ্রুবক ($k_2$) হবে:

$$\frac{1}{k_2} = \frac{1}{100} + \frac{1}{100} = \frac{2}{100} = \frac{1}{50}$$
$$k_2 = 50\text{ N/m}$$

বাম পাশের এই পুরো অংশট($k_2 = 50\text{ N/m}$) এবং ডান পাশের শাখাটিতে থাকা $150\text{ N/m}$ স্প্রিংটি পরস্পর সমান্তরালে যুক্ত আছে।

এদের তুল্য স্প্রিং ধ্রুবক ($k_3$) হবে:

$$k_3 = 50 + 150 = 200\text{ N/m}$$

এখন ওপরে প্রাপ্ত পুরো অংশের ($k_3 = 200\text{ N/m}$) সাথে নিচে ঝুলে থাকা $200\text{ N/m}$ স্প্রিংটি শ্রেণী সমবায়ে যুক্ত আছে।

তাহলে, সম্পূর্ণ সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক ($k_{eq}$) হবে:

$$\frac{1}{k_{eq}} = \frac{1}{200} + \frac{1}{200} = \frac{2}{200} = \frac{1}{100}$$
$$k_{eq} = 100\text{ N/m}$$

এখানে ভর, $m = 25\text{ kg}$ এবং তুল্য স্প্রিং ধ্রুবক, $k_{eq} = 100\text{ N/m}$

পর্যায়কালের সূত্র হলো:

$$T = 2\pi \sqrt{\frac{m}{k_{eq}}}$$

মানগুলো বসিয়ে পাই:

$$T = 2\pi \sqrt{\frac{25}{100}}$$
$$T = 2\pi \sqrt{\frac{1}{4}}$$
$$T = 2\pi \times \frac{1}{2}$$
$$T = \pi$$

সিস্টেমটির পর্যায়কাল হলো $\pi$ সেকেন্ড।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions