বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কী?

A চর্যাপদ

B বৈষ্ণব পদাবলি

C ঐতরেয় আরণ্যক

D দোহাকোষ

Solution

Correct Answer: Option A

- বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং আদিগ্রন্থের নাম হলো চর্যাপদ
- ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন।
- ১৯১৬ সালে কলকাতার ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- ভাষাবিদ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর ODBL (Origin and Development of the Bengali Language) গ্রন্থে প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা মূলত বাংলা।
- চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন সংগীত, যা সান্ধ্য ভাষায় বা আলো-আঁধারি ভাষায় রচিত হয়েছিল।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions