সরাসরি মূল কন্টেন্টে যান

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (হিসাব সহকারী) - ২৩.১২.২০২৩

৭০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে।
- যেমন: সৎ, ভালো, সুন্দর।

অন্যদিকে, 
- মহত্ত্ব, সতীত্ব ও সৌন্দর্য হলো বিশেষ্য পদ।
ব্যাখ্যা (Explanation)
• পান করিবার যোগ্য- পেয়

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- যা চুষে খাবার যোগ্য = চোষ্য, 
- যা চিবিয়ে খাবার যোগ্য = চর্ব্য,
- যা চেটে খাবার যোগ্য = লেহ্য। 
ব্যাখ্যা (Explanation)
- হনন করার ইচ্ছা → জিঘাংসা। 

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
- সব বিষয়ে অল্প জ্ঞান যার → পল্লবগ্রাহী
- যিনি স্মৃতি শাস্ত্র জানেন → স্মার্ত 
- যা লাভ করা যায় না → অলভ্য 
- যা জয় করা কষ্টকর → দুর্জয়
- গাছে উঠতে পটু যে → গেছো
- গম্ভীর ধ্বনি → মন্দ্র
- মুক্তি পেতে ইচ্ছুক → মুমুক্ষু
- সম্মুখে অগ্রসর হয়ে → প্রত্যুদগমন
- রাত্রির শেষভাগ →পররাত্র
- যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে → জাতিস্মর
- যে বস্তি থেকে উৎখাত হয়েছে → উদ্বাস্তু
- যা বলার যোগ্য নয় → অকথ্য।
- জয় করার ইচ্ছা → জিগীষা
ব্যাখ্যা (Explanation)
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক।

গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ:
• যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য।
• যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।
• পাওয়ার ইচ্ছা - ঈপ্সা
• বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন
• যা প্রমান করা যায় না - অপ্রমেয়
• একই সময়ে বর্তমণ - সমসাময়িক
• যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য।
• যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য।
• যা বহু কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
ব্যাখ্যা (Explanation)
- যেসব শব্দ দ্বারা স্ত্রী জাতি, পুরুষ জাতি কোনোটাই না বুঝিয়ে জড় পদার্থ বোঝায়, তাকে ক্লীব লিঙ্গ বলে।
- যা কিছু স্ত্রী লিঙ্গ এবং পুংলিঙ্গ নয়, তাকেই ক্লীবলিঙ্গ বলে।
- যেমনঃ গাড়ি ,খাট ,টেবিল ,পাথর ইত্যাদি ।
ব্যাখ্যা (Explanation)
- যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাই বহুব্রীহি সমাস।
- বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্য রূপে ব্যবহৃত হয়।
- যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি।
- এখানে 'বহু' কিংবা 'ব্রীহি' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
ব্যাখ্যা (Explanation)
- বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয় ,তাকেই কর্মধারয় সমাস বলে।
- কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান ।
- সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় ,তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য পদ ও অপরটি বিশেষণ থাকে ।
- যেমনঃ শশকের ন্যায় ব্যস্ত =শশব্যস্ত । প্রদত্ত উদাহরণে শশক '(খরগোশ ) বিশেষ্য পদ এবং 'ব্যস্ত ' বিশেষণ পদ ।
ব্যাখ্যা (Explanation)
শুদ্ধ বানান - ইতোমধ্যে।

কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- প্রবণ
- নিক্বন
- সূচ্যগ্ৰ
- স্বায়ত্তশাসন
- ত্রিভুজ
- প্রোজ্জ্বল
- মনীষী,
- শুশ্রূষা,
- সমীচীন,
- মূর্ধন্য,
- অতিথি,
- নিরীক্ষণ,
- বাল্মীকি,
- কৃষিজীবী,
- গোধূলি।
ব্যাখ্যা (Explanation)
ভাষার ক্ষুদ্রতম একক/উপাদান  - ধ্বনি,
ভাষার মূল ভিত্তি - ধ্বনি,
ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য,
ভাষার মূল উপকরণ - বাক্য,
ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ ।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়।
- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
- সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হলো: সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল কিন্তু চলিত রীতি তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল।
- সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
- সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়।
- অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়।
- যেমন: ইহাদের (সাধু), এদের (চলিত); উহা (সাধু), ওটা/ও (চলিত); তাহাদের (সাধু), তাদের (চলিত)।
ব্যাখ্যা (Explanation)
উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন;

অন্যদিকে, 
উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ;
যে উপকারীর উপকার স্বীকার করে না- অকৃতজ্ঞ।
ব্যাখ্যা (Explanation)
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে: প্রোষিতভার্য। 

গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ:
- যা কখনো নষ্ট হয় না: অবিনশ্বর
- যা পূর্বে ছিল এখন নেই: ভূতপূর্ব
- যা বলা হয় নি: অনুক্ত
- যা বলার যোগ্য নয়: অকথ্য
- যা পূর্বে শোনা যায় নি: অশ্রুতপূর্ব
- যা পূর্বে দেখা যায় নি এমন: অদৃষ্টপূর্ব
- যা অধ্যয়ন করা হয়েছে: অধীত। 


ব্যাখ্যা (Explanation)
অশুদ্ধ বানান - ভুমিষ্ঠ।
শুদ্ধ রূপ - ভূমিষ্ঠ। 
ব্যাখ্যা (Explanation)
শুদ্ধ বানান - সুষ্ঠু। 

অশুদ্ধ বানান  এবং শুদ্ধ রূপ:
পুরষ্কার (অশুদ্ধ) → পুরস্কার (শুদ্ধ)
পরিস্কার (অশুদ্ধ) → পরিষ্কার (শুদ্ধ)
সুষ্ঠ (অশুদ্ধ) → সুষ্ঠু (শুদ্ধ)
ব্যাখ্যা (Explanation)
- বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, ইন্‌-প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে-ত্ব ও-তা প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে।
যেমন:
- কৃতী → কৃতিত্ব,
- দায়ী → দায়িত্ব,
- প্রতিযোগী → প্রতিযোগিতা,
- মন্ত্রী → মন্ত্রিত্ব
- সহযোগী → সহযোগিতা। 
ব্যাখ্যা (Explanation)
- অশুদ্ধ বানান - উচিৎ।
- এর শুদ্ধ রূপ- উচিত। 
- এটি সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- এর প্রকৃতি প্রত্যয়: √উচ্‌ + ত।
ব্যাখ্যা (Explanation)
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, বর্গের প্রথম ধ্বনি আগে থাকলে এবং পরে বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি বা য/র/ল/ব/হ থাকলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়।
- যেমন: ষট্+যন্ত্র (ট্+য = ড্‌ = য) = ষড়যন্ত্র।
ব্যাখ্যা (Explanation)
- বিসর্গ সন্ধির নিয়মানুসারে, বিসর্গযুক্ত ই-ধ্বনি বা উ- ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ (ঃ) স্থানে 'ষ' হয়।
- যেমন: দুঃ+পাচ্য (উঃ+প = উ+ষ্প) = দুষ্পাচ্য।
ব্যাখ্যা (Explanation)
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, বর্গের প্রথম ধ্বনি আগে থাকলে এবং পরে বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি বা য/র/ল/ব/হ থাকলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়।
যেমন:
- ষট্+যন্ত্র (ট্+য = ড্‌ = য) = ষড়যন্ত্র।
- দিক্+বিজয় (ক্+ব = গ্‌+ব) = দিগ্বিজয়।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, ত্ ও দ্‌ এর পর হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ্‌ হয়।
- যেমন: পদ্‌+হতি (দ্‌+হ = দ্‌+ধ = দ্ধ) = পদ্ধতি। 
ব্যাখ্যা (Explanation)
- Hamlet হচ্ছে William Shakespeare এর সর্ববৃহৎ নাটক।
- Denmark এর রাজহত্যা এবং তার পুত্রের প্রলম্বিত প্রতিশোধই এ নাটকের মূল উপজীব্য বিষয়।

এ নাটকের অন্যতম চরিত্রগুলো হলো-
- Prince Hamlet,
- King Hamlet,
- Gertrude,
- Cladius,
- Horatio,
- Ophelia,
- Laertes.
ব্যাখ্যা (Explanation)
- "আমি গতকাল পরীক্ষা দিয়েছি" একটি অতীতকালীন কাজ বোঝায়।
- ইংরেজি বাক্যে সঠিকভাবে অতীত বোঝাতে Simple Past Tense ব্যবহার করা হয়।
- Subject (I) + Past Tense Verb (appeared) + Object (in the examination yesterday)।

অতএব, ‘আমি গতকাল পরীক্ষা দিয়েছি’ এর ইংরেজি অনুবাদ - I appeared in the examination yesterday. 
ব্যাখ্যা (Explanation)
- শব্দের শুরুতে থাকা Vowel 'U' এর উচ্চারণ যদি (U-ইউ) এর মতই হয় তাহলে সেসব শব্দের পূর্বে An না বসে A বসে।
- যেমন: a European, a University, a Ewe ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
• Cock and bull story (মিথ্যা বা আজগুবি গল্প) idiom-টির অর্থ- a false story.

গুরত্বপূর্ণ কিছু Idiom-
• By and by ( খুব শীঘ্রই ) Idiom-টির অর্থ- soon.
• In lieu of (পরিবর্তে) idiom-টির অর্থ: in exchange.
• Blue blood (অভিজাত) idiom-টির অর্থ- Noble birth.
• Get rid of (কোন কিছু থেকে মুক্তি পাওয়া) idiom টির অর্থ-To be free from.
• Take somebody to task (তিরস্কার করা) idiom -টির অর্থ - criticize.
• Take to heart ( মর্মাহত হওয়া) idiom- টির অর্থ- be affected deeply.
• To see eye to eye (একমত হওয়া) idiom-টির অর্থ- agreeing with someone.
ব্যাখ্যা (Explanation)
- কিছু কিছু শব্দ আছে যেগুলো noun এবং verb উভয় রূপেই ব্যবহৃত হয়।
- যেমন: Dream, dog, dance, discipline ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
Positive - Comparative - Superlative
Good      -   better          -     best
Bad         -   worse         -   worst
ব্যাখ্যা (Explanation)
♦ Positive - Comparative - Superlative:
• Bold - bolder - boldest
• Deep - deeper - deepest
• Rich - richer - richest
• Happy - happier - happiest
ব্যাখ্যা (Explanation)
♦ Positive - Comparative - Superlative:
• Much -- more -- most
• Fine -- finer -- finest
• Heavy -- heavier  -- heaviest
• Fat -- fatter -- fattest  

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- 'মুক্তি পাওয়া/ এড়িয়ে যাওয়া/ নিস্তার পাওয়া' অর্থে escape এর পরে preposition হিসেবে from বসে।
- Man has no escape from death- মৃত্যুর হাত থেকে মানুষের কোনো নিস্তার নেই।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।