এয়ারটেল থেকে গ্রামীনফোন কলরেট প্রথম ৩মিনিটে ১টাকা ও পরবর্তী প্রতি মিনিটে ২৫ পয়সা করে। মোট কল খরচ ৩.০০ টাকা হলে, এতে সর্বোচ্চ কত মিনিট কথা হয়েছে?
Solution
Correct Answer: Option C
ধরি, মোট x মিনিট কথা হয়েছে।
প্রথম ৩ মিনিটের জন্য খরচ = ১ টাকা।
বাকি সময় = (x−৩) মিনিট।
পরবর্তী প্রতি মিনিটের জন্য খরচ = ২৫ পয়সা = ২৫/১০০ টাকা = ০.২৫ টাকা।
সুতরাং, পরবর্তী (x−৩) মিনিটের জন্য খরচ = (x−৩) × ০.২৫ টাকা।
মোট কল খরচ = প্রথম ৩ মিনিটের খরচ + পরবর্তী সময়ের খরচ
⇒ ৩.০০ = ১ + (x−৩) × ০.২৫
⇒ ৩ - ১ = (x−৩) × ০.২৫
⇒ ২/০.২৫ = (x−৩)
⇒ ২/(১/৪) = (x−৩)
⇒ ২ × ৪ = (x−৩)
⇒ ৮ = (x−৩)
⇒ x = ৮+৩
⇒ x = ১১
সুতরাং, মোট ১১ মিনিট কথা হয়েছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ
১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন