এয়ারটেল থেকে গ্রামীনফোন কলরেট প্রথম ৩মিনিটে ১টাকা ও পরবর্তী প্রতি মিনিটে ২৫ পয়সা করে। মোট কল খরচ ৩.০০ টাকা হলে, এতে সর্বোচ্চ কত মিনিট কথা হয়েছে?
A ৮
B ১০
C ১১
D ১৪
Solution
Correct Answer: Option C
ধরি, মোট x মিনিট কথা হয়েছে।
প্রথম ৩ মিনিটের জন্য খরচ = ১ টাকা।
বাকি সময় = (x−৩) মিনিট।
পরবর্তী প্রতি মিনিটের জন্য খরচ = ২৫ পয়সা = ২৫/১০০ টাকা = ০.২৫ টাকা।
সুতরাং, পরবর্তী (x−৩) মিনিটের জন্য খরচ = (x−৩) × ০.২৫ টাকা।
মোট কল খরচ = প্রথম ৩ মিনিটের খরচ + পরবর্তী সময়ের খরচ ⇒ ৩.০০ = ১ + (x−৩) × ০.২৫ ⇒ ৩ - ১ = (x−৩) × ০.২৫ ⇒ ২/০.২৫ = (x−৩) ⇒ ২/(১/৪) = (x−৩) ⇒ ২ × ৪ = (x−৩) ⇒ ৮ = (x−৩) ⇒ x = ৮+৩ ⇒ x = ১১
সুতরাং, মোট ১১ মিনিট কথা হয়েছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।