A আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
B তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
C তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
D সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
Solution
Correct Answer: Option B
- অপশন ১-এ 'স্বপরিবারে' শব্দটি ভুল, সঠিক প্রয়োগ হবে 'সপরিবারে' (মানে পরিবারের সহিত), কারণ 'স্ব' মানে 'নিজ', তাই 'স্বপরিবারে' মানে দাঁড়ায় 'নিজ পরিবারের সহিত' যা বাহুল্য দোষে দুষ্ট ।
- অপশন ৩-এ 'পরশ্রীকাতরতা' অর্থ অন্যের উন্নতি দেখে ঈর্ষা করা, এমন নেতিবাচক গুণে কেউ মুগ্ধ হতে পারে না, তাই এটি যর্থাথ বাক্য নয়।
- অপশন ৪-এ 'তিনি' সম্মানা র্থক সর্বনামের সাথে 'যায়' ক্রিয়াপদটি সাধু ও চলিত রীতির মিশ্রণ বা গুরুচণ্ডালী দোষ, সঠিক রূপ হবে 'যান'।
- অপশন ২-এ 'আশ্চর্যান্বিত' শব্দটি ব্যাকরণগতভাবে শুদ্ধ এবং বাক্যটির গঠন ও অর্থ পুরোপুরি সঠিক।
- সুতরাং, 'তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম' বাক্যটিই শুদ্ধ।