Solution
Correct Answer: Option B
আমরা জানি, ঘড়ির ঘণ্টা বাজার ক্ষেত্রে সময় মূলত দুটি ঘণ্টার মধ্যবর্তী বিরতি বা ব্যবধানের (gap) জন্য লাগে। প্রথম ঘণ্টাটি বাজার সাথে সাথেই সময় গণনা শুরু হয়।
৬ টার সময় ঘণ্টা ধ্বনি ৬ বার বাজে।
সুতরাং, ৬ বার বাজার মাঝে বিরতি বা ব্যবধানের সংখ্যা = (৬ - ১) টি = ৫ টি।
প্রশ্নমতে,
৫ টি বিরতির জন্য সময় লাগে = ৫ সেকেন্ড
∴ ১ টি বিরতির জন্য সময় লাগে = (৫ ÷ ৫) সেকেন্ড = ১ সেকেন্ড
১২ টার সময় ঘণ্টা ধ্বনি ১২ বার বাজবে।
সুতরাং, ১২ বার বাজার মাঝে বিরতি বা ব্যবধানের সংখ্যা = (১২ - ১) টি = ১১ টি।
যেহেতু ১ টি বিরতির জন্য সময় লাগে ১ সেকেন্ড,
∴ ১১ টি বিরতির জন্য সময় লাগবে = (১১ × ১) সেকেন্ড = ১১ সেকেন্ড।