Solution
Correct Answer: Option A
বাঁশটির মোট উচ্চতা ১৩ মিটার।
বানরটি শেষ লাফে ৩ মিটার উঠে বাঁশের মাথায় পৌঁছে যাবে এবং সেখান থেকে আর পিচ্ছিল খেয়ে নিচে নামবে না।
তাই পিচ্ছিল পথে উঠা-নামার কাজ হবে = (১৩ - ৩) = ১০ মিটারে।
এখন,
১ম সেকেন্ডে ওঠে ৩ মিটার
২য় সেকেন্ডে নামে ১ মিটার
অর্থাৎ, (১+১) বা ২ সেকেন্ডে বানরটি প্রকৃত ওঠে = (৩ - ১) = ২ মিটার।
২ মিটার উঠতে সময় লাগে ২ সেকেন্ড
১ মিটার উঠতে সময় লাগে ১ সেকেন্ড
১০ মিটার উঠতে সময় লাগে ১০ সেকেন্ড
এখন, বাকি থাকে (১৩ - ১০) = ৩ মিটার।
এই ৩ মিটার উঠতে বানরটির সময় লাগে ১ সেকেন্ড (শেষ লাফ)।
মোট সময় লাগে = (১০ + ১) = ১১ সেকেন্ড।