Solution
Correct Answer: Option D
একাধিক পদ বা একটি পূর্ণ বাক্যকে একটিমাত্র শব্দে প্রকাশ করাকে বাক্য সংকোচন বা এককথায় প্রকাশ বলে।
- 'গমন করার ইচ্ছা' বা 'গমনের ইচ্ছা' বাক্যটির সঠিক সংকুচিত রূপ হলো জিগমিষা।
ইচ্ছা সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- জানবার ইচ্ছা = জিজ্ঞাসা
- জয় করার ইচ্ছা = জিগীষা
- লাভ করার ইচ্ছা = লিপ্সা
- হনন বা হত্যা করার ইচ্ছা = জিঘাংসা
- নিন্দা করার ইচ্ছা = জুগুপ্সা
- উপকার করার ইচ্ছা = উপচিকীর্ষা
- অপকার করার ইচ্ছা = অপচিকীর্ষা