Find the area of an isosceles triangle if its perimeter is equal to 28 cm and the ratio of the lateral side to the base is 2 : 3.

A $24cm^{2}$

B $12\sqrt{7}cm^{2}$

C $6\sqrt{7}cm^{2}$

D $24\sqrt{7}cm^{2}$

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজটির সমান সমান বাহু এবং ভূমির অনুপাত = 2 : 3

ধরি,
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 2x
ভূমির দৈর্ঘ্য, b = 3x

আমরা জানি, ত্রিভুজের পরিসীমা হলো এর তিন বাহুর যোগফল।
শর্তমতে,
a + a + b = 28
⇒ 2x + 2x + 3x = 28
⇒ 7x = 28
⇒ x = 4

সুতরাং,
সমান বাহুর দৈর্ঘ্য, a = 2 × 4 = 8 সে.মি.
ভূমির দৈর্ঘ্য, b = 3 × 4 = 12 সে.মি.

আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a² - b²)

মান বসিয়ে পাই,
ক্ষেত্রফল = (12/4)√(4(8)² - (12)²)
= 3√(4 × 64 - 144)
= 3√(256 - 144)
= 3√112

এখন, 112 কে ভেঙে লিখলে পাই: 112 = 16 × 7
= 3√(16 × 7)
= 3 × 4√7
= 12√7

অতএব, ত্রিভুজটির ক্ষেত্রফল 12√7cm²
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions