সরাসরি মূল কন্টেন্টে যান

EXIM Bank Ltd. - Trainee Assistant Officer - (10.01.2020) 2019 [IBA, DU]

৪১ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য নূন্যতম বয়স ৩৫ বছর ( অনুচ্ছেদ ৪৮(৪) ক) হতে হয় ।
- ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে ।
ব্যাখ্যা (Explanation)
ফর্মুলা হলো ইকুয়েশন যা ওয়ার্কশীটের ভেলুর ক্যালকুলেশন করে । কোন সেলে বিভিন্ন সেলের সংখ্যার ক্যালকুলেশন বের করার জন্য ঐ সেলে কার্সর রেখে ( = ) সাইন লিখে যেসব সেল অ্যাড্রেসের সাথে গাণিতিক অপারেটর ব্যবহার করে ফর্মুলা লিখতে হয় ।
ব্যাখ্যা (Explanation)
সংসদে দুই পক্ষের ভোট সমান সমান হলে সংসদের স্পীকারকে নিজের ভোট দিয়ে অচলাবস্থা দূর করতে হয় । স্পীকারের এই ভোটকে কাস্টিং ভোট বলে ।
ব্যাখ্যা (Explanation)
CIRDAP ৬ জুলাই ১৯৭৯ সালে গঠিত হয় । CIRDAP এর প্রতিষ্ঠান উদ্যোক্তা 'খাদ্য ও কৃষি সংস্থা' (FAO). CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি দেশ । এর সদর দপ্তর ঢাকা ( সুপ্রিম কোর্টের সম্মুখে চামেলী হাউসে ) অবস্থিত । এর উদ্দেশ্য ও লক্ষ্য হলো 'এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়ন' ।
ব্যাখ্যা (Explanation)
বছরের জুলাই মাসের প্রথম শনিবার বিশ্ব সমবায় দিবস হিসেবে পালন করা হয় ।
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে যে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৬৪ মিটার এবং প্রস্থ ৪৮ মিটার । এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ ২৪ মিটার হলে তার পরিসীমা কত ? 

ধরি, অপর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার 

প্রশ্নমতে, x × 24 = 64 × 48 

∴ x = 64×48/24  = 128 মিটার 

অতএব, পরিসীমা = 2( 128 + 24 ) 

                       = 152 × 2 

                        = 304 মিটার । 
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে যে, n একটি জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় হতে পারে না ? 

n একটি জোড় সংখ্যা 
এখানে, ( n + 3 ) সংখ্যাটি অবশ্যই বিজোড় । 
কিন্তু বিজোড় সংখ্যাকে 2 দ্বারাগুণ করলে [ 2(n+3) ] তা অবশ্যই জোড় হবে । অর্থাৎ 2(n+3) বিজোড় হবে না । 
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে যে, 39 পাউন্ড খাবার 6 দিনে খেলে 91 পাউন্ড কাবার কত দিনে খাবে ? 

কাবার বাকি থাকে = 91 - 39 = 52 পাউন্ড । 

52 পাউন্ড খাবার খায় = 6 দিনে 

∴ 1 পাউন্ড খাবার খায় = ( 6×52 ) দিনে 

∴ 39 পাউন্ড খাবার খায় = 6×52/39 = 8 দিনে 

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে যে,  6 বছর পূর্বে আনিকার বয়স বুলবুলের বয়সের P গুন ছিল । বর্তমানে আনিকার বয়স 17 বছর হলে P এর সাপেক্ষে বর্তমানে বুলবুলের বয়স কত ? 

দেয়া আছে, আনিকার বর্তমান বয়স 17 বছর 

∴ 6 বছর পূর্বে আনিকার বর্তমান বয়স ছিল = 17 - 6 = 11 বছর 

অর্থাৎ 6 বছর পূর্বে আনিকার বয়স 11 বছর হলে বুলবুলের বয়স ছিল 11/P বছর 

∴ বর্তমানে বুলবুলের বয়স হবে = ( 11/P + 6 ) বছর । 
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে যে ফাহিমের কাছে US, Bangladesh এবং British এর স্ট্যাম্প আছে । US : Bangladesh = 5 : 2 এবং Bangladeshi : British = 5 : 1 হলে US : British = ? 

দেয়া আছে,  US : Bangladesh = 5 : 2 = 25 : 10 

Bangladeshi : British = 5 : 1 = 10 : 2 

অতএব, US : British = 25 : 2 . 
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে যে, একটি সংখ্যাকে দ্বিগুণ করে তার সাথে 30 যোগ করে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যার 4 গুণ । সংখ্যাটির 3 গুণ কত ? 

ধরি, সংখ্যাটি x 

প্রশ্নমতে, 2x + 30 = 4x 

=> 2x = 30 

∴ x = 30/2 = 15 

∴ সংখ্যাটির 3গুণ =  3 × 15 = 45 
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে যে, একজন লোক সমান দৈর্ঘ্যের কতগুলো সারিতে ৬৬টি নারিকেল, ৮৮টি খেজুর এবং ১১০টি আম গাছ লাগাতে চায় । একটি সারিতে একই ধরণের গাছ লাগালে সর্বনিম্ন কতগুলো সারি দরকার ? 
এখানে 66, 88 এবং 110 এর গ.সা.গু = 22 

∴ নারিকেল গাছের সারি লাগবে = 66/22 = 3 টি 

∴ খেজুর গাছের সারি লাগবে = 88/22 = 4 টি 

∴ পাম গাছের সারি লাগবে = 110/22 = 5 টি 

∴ মোট সারি লাগবে =  3 + 4 +5 = 12 টি 
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে যে, কোনো প্রতিষ্ঠানের output প্রথমে 12% বাড়ানো হলো । এরপর আরো 25% বাড়ানো হলো । এখন শতকরা কত কমালে তা পূর্বের অবস্থায় ফিরে আসবে ? 

ধরি, পূর্বে Output ছিল 100 

12% বৃদ্ধিতে বর্তমান Output = 112 

∴ 25% বৃদ্ধিতে বর্তমান output = 112 × 125% 

                                         = 112 × 125/100 

                                          = 140 

অতএব, Output শতকরা কমাতে হবে = ( 140-100/140 × 100 )% 

                                                = 28.6% প্রায় । 
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে যে, Y থেকে Z এর যে দুরত্ব X থেকে Y এর দূরত্ব তার দ্বিগুণ । একটি বাইক X থেকে Y যেতে 16km/gallon এবং Y থেকে Z এ যেতে 24 km/gallon ব্যবহার করে । গড় গতিবেগ কত ছিল সমগ্র ভ্রমণে ? 

x থেকে y এর দুরত্ব 2x km 
এবং y থেকে z এর দুরত্ব x km 

∴ মোট দুরত্ব = 2x + x = 3x km 

∴  নির্ণেয় গড় গতিবেগ = 3x/(2x/16-x/24) 

                             = 3x/([6x+2x]/48) 

                              = 3x/(8x/48)

                               = 3x × 48/8x 

                               = 18 km/gallon .
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে, একটি বাস 315 কিলোমিটার পথ সুষম গতিতে যায় । গতিবেগ মূল গতিবেগের 90% হলে ঐ দূরত্ব যেতে 2.5 ঘন্টা বেশি লাগে । মূল গতিবেগ কত ? 

ঘড়ি, মূল গতি বেগ x kmph 

x kmph বেগে 315 কিলোমিটার পথ যেতে সময় লাগবে = 315/x ঘন্টায় 

প্রশ্নমতে, 315/x এর 90% - 315/x = 2.5 

=> 315/( 90/100 )x - 315/x = 2.5 

=> 315×10/9x - 315/x = 2.5 

=> (3150-2835)/9x = 2.5 

=> 315 = 9x × 2.5 

∴ x = 315/( 9 × 2.5 ) = 14 Kmph .
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে যে, ৩টি ক্রমিক জোড় সংখ্যার মধ্যে ১ম অ ২য় সংখ্যার সমষ্টি ১৬৬, ২য় অ ৩য় সংখ্যার দ্বিগুণের সমষ্টি ২৫০ হলে ২য় সংখ্যাটি কত ? 

ক্রমিক জোড় সংখ্যাগুলো যথাক্রমে ( x - 2 ), x এবং ( x + 2 ) 

প্রথম প্রশ্নমতে, x - 2 + x = 166 

=> 2x = 166 

∴ x = 168/2 = 84 

অতএব, ২য় সংখ্যাটি 84 . 
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে, তানভীরের নিকট 50 পয়সার 450 টি এবং 1 টাকার 500 টি মুদ্রা আছে । সে 50 পয়সার মুদ্রার 46% এবং 1 টাকার মুদ্রার 54% তার ভাইকে দিলে তার নিকট আর কত টাকা থাকবে ? 

তানভীরের নিকট 50 পয়সা আছে = 450×0.5 = 225 টাকা 
এবং 1 টাকা আছে =  500×1 = 500 টাকা 
এখন, 50 পয়সার 46% দিলে তার নিকট থাকবে 54% এবং 1 টাকার 54% থাকলে তার নিকট থাকবে 46% অতএব, তার নিকট 50 পয়সা থাকবে 

=> 225 এর 54% = 225 × 54/100 = 121.5 টাকা 

∴ তার নিকট 1 টাকা থাকবে 

=> 500×46% = 500×46/100 = 230 টাকা 

∴ মোট থাকবে = 121.5 + 230 = 351.50 টাকা । 
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে যে, 100 কে এমনভাবে দুইভাগে বিভক্ত করা হলো যেন তাদের বিপ্রত সংখ্যার সমষ্টি 1/21 হয় । সংখ্যা দুটির অন্তর কত ? 

ধরি, সংখ্যাটি x এবং y 
প্রশ্নমতে,  x + y = 100................ ( i ) 
এবং 1/x + 1/y = 1/21 ............. ( ii ) 

সমীকরণ ( ii ) নং হতে পাই,  
1/x + 1/y = 1/2 

=> (x +y)/xy = 1/21 
=> 100/xy  = 1/21 

∴ xy = 2,100 
এখন আমরা জানি, ( x - y)2 = ( x + y )2 - 4xy

=>  ( x - y)2 = (100)2 - ( 4×2,100) 
                    = 10,000 - 8,400
                    = 1,600 

∴ x - y = √1600 
           = √(40)2 
           = 40

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে যে, তিনটি সংখ্যার গড় P . তাদের দুটি সংখ্যা R এবং S হলে ৩য় সংখ্যাটি কত ? 

৩টি সংখ্যার গড় P হলে তাদের সমষ্টি = 3P 
তৃতীয় সংখ্যাটি = 3P - ( R + S ) 

                   = 3P - R - S 

                   = - R + 3P - S . 
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে, ৬৭৫ টাকায় একটি বই বিক্রয় করলে ক্রয়মূল্যের ২/৯ অংশ ক্ষতি হয় । বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ? 

ক্রয়মূল্যের 2/9 অংশ ক্ষতি হওয়ার অর্থ হলো 7 টাকা হলে ক্রয়মূল্য = 7+2 = 9 টাকা 

∴ বিক্রয়মূল্য 675 টাকা হলে ক্রয়মূল্য = 9×675/7 টাকা 

                                               =  867.86 টাকা 

∴ বইটি 810 টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি হবে = ( 867.86-810/867.86×100)% 

                                                                = ( 57.86/867.86×100)% 

                                                                 = 6.67%
ব্যাখ্যা (Explanation)
Approve এরপরে 'of' বসে । অর্থাৎ Approve of something বা Somebody. যার অর্থ কাউকে বা কোনো কিছুকে সমর্থন করা যেমনঃ I don't approve of criticizing a person behind his back.

বাক্যের অর্থঃ ওয়ার্ডেন ছাত্রদের ব্যবহার সমর্থন করেনি ।
ব্যাখ্যা (Explanation)
As হবে না, কারণ, 'As the only party' clause টি Modify করছে একজন ব্যক্তিকে যা ভুল । আবার Seeming to have only party ও ভুলভাবে Mr. Alamgir কে Modify করছে । আবার, Conjunction হিসেবে Since এর ব্যবহার আনা ঠিক হয়নি ।

বাক্যের অর্থঃ জনগণের অধিকারের জন্য একমাত্র দল হিসেবে যে সমাজতন্ত্র দল কাজ করতো তাতে জনাব আলমগীর ১৯৯৯ সালে একজন রাজনীতিক নেতা হিসেবে যোগদান করেছিল ।
ব্যাখ্যা (Explanation)
-it is wants of peace and security দ্বারা শান্তি ও নিরাপত্তার অভাবকে বুঝানো হচ্ছে ।
-উল্লিখিত অপশনগুলোতে এর Synonymous কোন Phrase নেই ।

-বাক্যের অর্থঃ যদিও দেশটি সমরাস্ত্রে স্বয়ংসম্পূর্ণ, দেশটিতে শান্তিও নিরাপত্তার অভাব ।
ব্যাখ্যা (Explanation)
But for অর্থ ছাড়া বা নইলে । এরপরে না + অসমাপিকা ক্রিয়া বসে । যেমনঃ But for his timely assistance, I would not be here.

বাক্যের অর্থঃ তোমার সাহায্য ছাড়া পরীক্ষায় পাস করতে পারতাম না ।
ব্যাখ্যা (Explanation)
বাক্যের শেষে Of all time থাকায় বুঝা যাচ্ছে যে, এর আগের অংশটি হয় Present Indefinite বা Future Indefinite Tense এর হবে । একারনেই Will be remembered বসবে । বাক্যের অর্থঃ ডায়ানা, যিনি ৪৫ বছর বয়সে মারা গিয়েছেন সকল সময়ের জন্য তাকে একটি মহৎ ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হবে ।
ব্যাখ্যা (Explanation)
Take after - দেখতে একই রকম; সাদৃশ্য । Resemble- দেখতে একই রকম । Run after- কোনো কিছুর পশ্চাতে দৌড়ানো; লোভ করা । Precede- অগ্রগামী/ পূর্বগামী হওয়া । Contradict- অস্বীকার করা; প্রতিবাদ করা ।

বাক্যের অর্থঃ নতুন রাজা দেখতে তার পিতার মতো হয়নি ।
ব্যাখ্যা (Explanation)
Making hay while the sun shines অর্থ সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করা; ঝোপ বুঝে কোপ মারা । এখানে Seeking advice from one and all অর্থ সাহায্যকারীকে সাহায্য করা । Giving bribes to get his work done অর্থ কোনো কাজ করানোর জন্য ঘুষ দেয়া । Waiting for the suitable time to come অর্থ উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা ।  
ব্যাখ্যা (Explanation)
The rank and file অর্থ সরকারের সাধারণ কর্মচারী; এমন সৈনিক যারা অফিসার নন । 

বাক্যের অর্থঃ  সরকারের সাধারণ কর্মচারীদের মধ্যে নতুন নীতিমালা কোনো বিরোধিতা ছিল না । 

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
Have a bone to pick with somebody অর্থ কারো সম্পর্কে বিরক্ত হওয়া/ রাগান্বিত হওয়া/ আভিযোগ করা = Angry/ Annoy with someone.

বাক্যের অর্থঃ এই বিষয়টি নিয়ে মিতার সাথে আমার গন্ডগোল আছে ।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।