লোকটি ধনী কিন্তু কৃপণ। এটি কোন ধারনের বাক্য?

A জটিল

B যৌগিক

C সরল

D মিশ্র

Solution

Correct Answer: Option B

- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য কোনো সংযোজক বা বিয়োজক অব্যয় (যেমন: এবং, ও, আর, কিন্তু, অথবা ইত্যাদি) দ্বারা সংযুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
- 'লোকটি ধনী কিন্তু কৃপণ' বাক্যে 'কিন্তু' অব্যয় দ্বারা দুটি স্বাধীন খণ্ডবাক্য যুক্ত হয়েছে।

• উদাহরণ:
- তিনি সৎ কিন্তু কৃপণ।
- মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।
- তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।

• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- জটিল: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
- সরল: যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
- মিশ্র: জটিল বাক্যের অপর নাম মিশ্র বাক্য।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions