এক ঘনমিটার সমান কত লিটার?

A ১০০ লিটার

B ১০০০ লিটার

C ১০০০০ লিটার

D ১০০০০০ লিটার

Solution

Correct Answer: Option B

আমরা জানি,
১ মিটার = ১০ ডেসিমিটার
উভয় পক্ষকে ঘন করে পাই,
(১ মিটার) = (১০ ডেসিমিটার)
বা, ১ ঘন মিটার = ১০ ঘন ডেসিমিটার
বা, ১ ঘন মিটার = ১০০০ ঘন ডেসিমিটার
আবার, ঘন বস্তুর আয়তন পরিমাপের ক্ষেত্রে আমরা জানি,
১ ঘন ডেসিমিটার = ১ লিটার
সুতরাং, ১০০০ ঘন ডেসিমিটার = ১০০০ লিটার।
অতএব, ১ ঘন মিটার = ১০০০ লিটার।
উত্তর: ১০০০ লিটার

শর্টকাট টেকনিক:
মনে রাখার সহজ উপায় হলো, ১ মিটার দৈর্ঘ্য, ১ মিটার প্রস্থ ও ১ মিটার উচ্চতা বিশিষ্ট একটি পানির ট্যাঙ্কে ১০০০ লিটার পানি ধরে। অর্থাৎ ১ ঘন মিটার = ১০০০ লিটার।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions