- 'পাইপলাইনিং' হলো সিপিইউ পারফরম্যান্স বাড়ানোর একটি পদ্ধতি। - এতে সিপিইউ একাধিক ইন্সট্রাকশনকে একসঙ্গে প্রক্রিয়াকরণ করে, প্রতিটি ইন্সট্রাকশন বিভিন্ন ধাপে সম্পন্ন হয় এবং একে অপরের সাথে সমান্তরালে কাজ করে। - এই পদ্ধতিতে সিপিইউর বিভিন্ন ইউনিটগুলো একসঙ্গে কাজ করে, ফলে কম্পিউটারের সামগ্রিক কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
পাইপলাইনিং এর ধাপসমূহঃ পাইপলাইনিং সাধারণত নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে সম্পন্ন হয়-
- ফেচ (Fetch): ইন্সট্রাকশন মেমরি থেকে ইন্সট্রাকশনকে আনা হয়। - ডিকোড (Decode): ইন্সট্রাকশনকে ডিকোড বা বিশ্লেষণ করা হয় এবং এর অপার্যান্ড নির্ধারণ করা হয়। - এক্সিকিউট (Execute): ইন্সট্রাকশনকে প্রক্রিয়াকরণ করা হয়। - মেমরি অ্যাক্সেস (Memory Access): যদি প্রয়োজন হয়, তবে মেমরি থেকে ডাটা আনা বা মেমরিতে ডাটা লেখা হয়। - রেজিস্টার রাইটব্যাক (Register Writeback): প্রয়োজনীয় হলে রেজিস্টারে ফলাফল লেখা হয়
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৯
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।