সরাসরি মূল কন্টেন্টে যান

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

১০৯১ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
ই-মেইল ব্যবস্থার জনক হলেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন । ১৯৭১ সালে তিনি ARPANET-এ প্রথম নেটওয়ার্ক ই-মেইল পাঠান এবং ই-মেইল ঠিকানায় '@' চিহ্ন ব্যবহার শুরু করেন ।
- টিম বার্নার্স-লি: WWW-এর জনক ।
- ভিন্টন কার্ফ: ইন্টারনেটের জনক।
- চার্লস ব্যাবেজ: কম্পিউটারের জনক ।

সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
ব্যাখ্যা (Explanation)
ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইসের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, যাকে IP Address বলে।
- DNS (Domain Name System) হলো এমন একটি সিস্টেম যা ওয়েবসাইটের Domain Name-কে IP Address-এ রূপান্তরিত করে।
- নির্দিষ্ট ডোমেইন ইন্টারনেটে সার্চ করার সাথে সাথে DNS সেটিকে নির্দিষ্ট IP Address-এ পয়েন্ট করে, যার ফলে ব্যবহারকারী সহজে ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারে।
- উদাহরণস্বরূপ, Google-এর পাবলিক DNS সার্ভারের আইপি হলো 8.8.8.8 এবং 8.8.4.4।
ব্যাখ্যা (Explanation)
ইন্টারনেটে বা যেকোনো নেটওয়ার্কভুক্ত দুটি কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান এবং যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত সুনির্দিষ্ট নিয়মাবলীকে প্রোটোকল (Protocol) বলে।
ইন্টারনেটে যোগাযোগ স্থাপনের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত প্রোটোকল হলো TCP/IP (Transmission Control Protocol / Internet Protocol)।
অন্যদিকে, টপোলজি (Topology) হলো নেটওয়ার্কের কম্পিউটারগুলোর জ্যামিতিক বিন্যাস এবং গেটওয়ে (Gateway) হলো ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্কগুলোকে যুক্ত করার ডিভাইস।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের প্রথম ইন্টারনেটভিত্তিক সার্চ ইঞ্জিন 'পিপীলিকা' ১৩ এপ্রিল ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়।
- এটি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (SUST) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একদল গবেষক তৈরি করেন।
- প্রজেক্টটি অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল-এর তত্ত্বাবধানে এবং সহযোগী অধ্যাপক রুহুল আমীন-এর নেতৃত্বে পরিচালিত হয়।
ব্যাখ্যা (Explanation)
১৯৯০-এর দশকে প্রবর্তিত দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল নেটওয়ার্ক সিস্টেমে প্রথমবারের মতো আধুনিক কিছু সুবিধা যুক্ত হয়। এর মধ্যে অন্যতম প্রধান ৩টি সুবিধা হলো:
১. SIM (Subscriber Identity Module) কার্ডের ব্যবহার শুরু হয়।
২. SMS (Short Message Service) বা ক্ষুদে বার্তা প্রেরণের ব্যবস্থা চালু হয়।
৩. MMS (Multimedia Message Service) সার্ভিস শুরু হয়।
এছাড়াও এই প্রজন্মে অ্যানালগের পরিবর্তে ডিজিটাল সিগন্যাল এবং ইন্টারনেটের প্রাথমিক ব্যবহার শুরু হয়েছিল।
ব্যাখ্যা (Explanation)
- ই-মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকলটি হলো POP3 (Post Office Protocol 3)।
- অন্যদিকে, ই-মেইল প্রেরণ বা সেন্ড করার জন্য সাধারণভাবে ব্যবহৃত প্রোটোকলটি হলো SMTP (Simple Mail Transfer Protocol)।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (DBBL)।
- এই সেবাটি ৩১ মার্চ ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
- ব্যাংকিং সেবার বাইরে থাকা বৃহৎ জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনতে চালু হওয়া এই সেবার বর্তমান নাম রকেট।
- উল্লেখ্য, পরবর্তীতে ২০১১ সালের জুলাই মাসে ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে বিকাশ তাদের কার্যক্রম শুরু করে।
ব্যাখ্যা (Explanation)
- স্পাইওয়্যার (Spyware) হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার।
- এটি ব্যবহারকারীর অনুমতি বা অগোচরে ডিভাইসে প্রবেশ করে এবং গোপন ও ব্যক্তিগত তথ্য চুরি করে।
- চুরি করা এসব তথ্য হ্যাকার বা তৃতীয় পক্ষের কাছে পাঠিয়ে দেওয়াই স্পাইওয়্যারের প্রধান কাজ।
ব্যাখ্যা (Explanation)
- রোবটের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ এবং ডেটা প্রসেসিং করার জন্য একটি কেন্দ্রীয় ইউনিট থাকে।
- এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ইউনিট বা মস্তিষ্ক হিসেবে কাজ করে কম্পিউটার।
- কম্পিউটারের প্রসেসর বা CPU (Central Processing Unit) মূলত রোবটের সেন্সর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এবং অ্যাকচুয়েটরকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- অ্যাসিমো (ASIMO) হলো Honda (হোন্ডা) কোম্পানির তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিখ্যাত মানবাকৃতির রোবট।
- অন্যদিকে, সোফিয়া (Sophia) হলো হ্যানসন রোবোটিক্সের তৈরি রোবট।
ব্যাখ্যা (Explanation)
- কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিশ্বের প্রথম মানবাকৃতির (হিউম্যানয়েড) রোবট 'সোফিয়া' (Sophia)-কে তৈরি করেছে হংকং-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি হ্যানসন রোবোটিক্স (Hanson Robotics)।
- এটি মানুষের মতো কথা বলতে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে ও আবেগ প্রকাশ করতে সক্ষম।
ব্যাখ্যা (Explanation)
- 'Robot' শব্দটি মূলত স্লাভিক ভাষার শব্দ 'Robota' থেকে এসেছে।
- 'Robota' শব্দের অর্থ হলো শ্রমিক বা যন্ত্রমানব।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় যন্ত্র যা মানুষের দুঃসাধ্য ও কঠিন কাজ সহজে সম্পন্ন করতে পারে।
ব্যাখ্যা (Explanation)
- সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ২০০৮ সালের ৭ই এপ্রিল 'তাৎক্ষণিক বার্তা' বা চ্যাট (Chat) সুবিধা চালু করা হয়।
- এর মাধ্যমে ব্যবহারকারীরা বন্ধুদের সাথে খুব দ্রুত বার্তা আদান-প্রদান করতে পারেন।
ব্যাখ্যা (Explanation)
- Amazon Elastic Compute Cloud (Amazon EC2) হলো একটি ওয়েব সার্ভিস যা ক্লাউডে রিসাইজেবল বা পরিবর্তনযোগ্য কম্পিউট ক্যাপাসিটি প্রদান করে।
- এটি মূলত Infrastructure as a Service (IaaS) মডেলের অন্তর্ভুক্ত।
- IaaS মডেলে ক্লাউড প্রোভাইডাররা ভার্চুয়ালাইজড হার্ডওয়্যার বা কম্পিউটিং অবকাঠামো (যেমন- সার্ভার, নেটওয়ার্কিং, স্টোরেজ) ভাড়া দেয়, যার ওপর ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম রান করতে পারে।
ব্যাখ্যা (Explanation)
কোনো নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় অনাকাঙ্ক্ষিত বিপুল পরিমাণ ই-মেইল পাঠিয়ে মেমোরি দখল করাকে স্প্যামিং (Spamming) বলে ।
অন্যান্য অপশন:
- ফিশিং: প্রতারণা করে গোপন তথ্য চুরি ।
- স্পুফিং: ছদ্মবেশ ধারণ করে ধোঁকা দেওয়া ।
- হ্যাকিং: অনৈতিকভাবে সিস্টেমে প্রবেশ ।
সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
ব্যাখ্যা (Explanation)
অন্যের সাহিত্য, গবেষণা বা সৃষ্টিশীল কাজ হুবহু বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাকে প্লাজিয়ারিজম (Plagiarism) বলা হয় ।
- প্যারাফ্রেজিং: অন্যের লেখাকে নিজের ভাষায় প্রকাশ করা।
- কপিরাইট: সৃষ্টিকর্মের আইনি মালিকানা।
- ফ্যাব্রিকেশন: ভুয়া তথ্য বা উপাত্ত তৈরি করা।

সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
ব্যাখ্যা (Explanation)
ভিশিং (Vishing) হলো Voice + Phishing। মোবাইল বা টেলিফোন কলে ভয়েস ব্যবহার করে সংবেদনশীল তথ্য চুরির প্রক্রিয়াকে ভিশিং বলে ।
- ফিশিং: ইমেইল বা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য চুরি ।
- স্মিশিং: SMS ব্যবহার করে তথ্য চুরি।
- ফার্মিং: ভুয়া ওয়েবসাইটে রিডাইরেক্ট করে তথ্য চুরি।

সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
ব্যাখ্যা (Explanation)
আসিমো (ASIMO) হলো Honda কোম্পানির তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট ।
- সোফিয়া (SOPHIA): হ্যানসন রোবোটিক্সের তৈরি রোবট ।

সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
ব্যাখ্যা (Explanation)
- সোফিয়া (Sophia) হলো হংকংভিত্তিক প্রতিষ্ঠান 'হ্যানসন রোবোটিক্স' নির্মিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট । - ২০১৭ সালের ২৬ অক্টোবর সৌদি আরব সোফিয়াকে পৃথিবীর প্রথম রোবট হিসেবে আনুষ্ঠানিক নাগরিকত্ব প্রদান করে ।
সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
রোবটকে সূক্ষ্ম ও নিখুঁতভাবে পরিচালনা করার জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয় । লেজার রশ্মির উচ্চ তীব্রতা ও একমুখী বৈশিষ্ট্যের কারণে রোবট এর সাহায্যে দিক নির্ধারণ, দূরত্ব পরিমাপ এবং অবস্থান নিয়ন্ত্রণ সহজে করতে পারে।
সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
ব্যাখ্যা (Explanation)
রোবটের চারপাশের কোনো বস্তুকে ধরা, সরানো বা অবস্থান পরিবর্তন করার পদ্ধতিকে ম্যানিপুলেশন বলে ।
অন্যান্য বিকল্প:
- লোকোমোশন: এক স্থান থেকে অন্য স্থানে চলাচল।
- অ্যাকচুয়েশন: রোবটের অঙ্গপ্রত্যঙ্গ নাড়ানোর শক্তি সৃষ্টি।
- নেভিগেশন: পথ নির্ধারণ করে চলাচল।
সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
ব্যাখ্যা (Explanation)
রোবটের অঙ্গপ্রত্যঙ্গ যেমন হাত-পা নাড়াচাড়া বা যান্ত্রিক গতি সৃষ্টির কাজ সম্পাদনকারী উপাদান হলো অ্যাকচুয়েটর (Actuator) । সহজ ভাষায়, অ্যাকচুয়েটর রোবটের পেশি (Muscle) হিসেবে কাজ করে ।
- সেন্সর: পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে।
- প্রসেসর: ডেটা বিশ্লেষণ ও নির্দেশ দেয়।
- ম্যানিপুলেটর: রোবটের নাড়াচাড়া করার হাত বা বাহু।

সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
ব্যাখ্যা (Explanation)
'Robotics' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন প্রখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী লেখক আইজ্যাক আসিমভ । তিনি রোবট সংক্রান্ত প্রযুক্তি, গঠন ও পরিচালনাসংক্রান্ত বিজ্ঞানকে বোঝাতে প্রথম এই শব্দটি প্রয়োগ করেন । অপরদিকে, 'Robot' (রোবট) শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কারেল চ্যাপেক ।
সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ।
ব্যাখ্যা (Explanation)
- 'Robot' শব্দটি মূলত স্লাভিক ভাষার শব্দ 'Robota' থেকে এসেছে ।
- 'Robota' শব্দের অর্থ হলো শ্রমিক বা যন্ত্রমানব ।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় যন্ত্রমানব যা মানুষের দুঃসাধ্য ও কঠিন কাজ সম্পন্ন করে ।
সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
ব্যাখ্যা (Explanation)
Pinterest একটি ছবি বা তথ্য শেয়ার করার সামাজিক যোগাযোগ মাধ্যম । এখানে ব্যবহারকারীরা ছবি আপলোড ও সংরক্ষণ করতে পারে । এই ওয়েবসাইটে শেয়ারকৃত প্রতিটি ছবি বা ভিডিওকে পিন (Pin) বলা হয় ।
অন্যান্য মাধ্যম: - টুইটার: টুইট (Tweet) - স্ন্যাপচ্যাট: স্ন্যাপ (Snap)
সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
ব্যাখ্যা (Explanation)
ইউরোপের সবচেয়ে বড় রাশিয়ান সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস VK (Vkontakte) ২০০৬ সালের ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে । এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা হলেন পাভেল দুরভ । তাই সঠিক উত্তর হলো অপশন ২: পাভেল দুরভ।
সোর্স: Lecture 5.pdf
ব্যাখ্যা (Explanation)
সামাজিক যোগাযোগ মাধ্যম 'Twitter' ২০০৬ সালের ২১ মার্চ প্রতিষ্ঠিত হয় । এর মূল উদ্ভাবক হলেন জ্যাক ডরসি । তিনি তাঁর সহকর্মীদের সাথে এটি তৈরি করেন এবং ২০০৬ সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন । অপশনের মধ্যে মার্ক জাকারবার্গ ফেসবুকের এবং কেভিন সিস্ট্রম ইনস্টাগ্রামের উদ্ভাবক ।
সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
ব্যাখ্যা (Explanation)
মেটাভার্স প্রযুক্তি ও ভার্চুয়াল রিয়েলিটি বিস্তারের লক্ষ্যে ২৮ অক্টোবর ২০২১ সালে 'ফেসবুক ইনকর্পোরেশন'-এর নাম পরিবর্তন করে 'মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেশন' রাখা হয় । এটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে ।
সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
ব্যাখ্যা (Explanation)
ক্লাউড কম্পিউটিংয়ে IaaS-এর পূর্ণরূপ হলো Infrastructure as a Service ।
- এটি ক্লাউড কম্পিউটিংয়ের একটি অবকাঠামোগত সার্ভিস মডেল ।
- এর মাধ্যমে ইন্টারনেটে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্কের মতো মৌলিক অবকাঠামো ভাড়া নেওয়া যায় ।

সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- LinkedIn হলো পেশাজীবীদের জন্য একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, ২০০২ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা রেইড হফম্যান ।
- জ্যাক ডরসি Twitter , কেভিন সিস্ট্রম Instagram এবং ব্রায়ান অ্যাক্টন WhatsApp-এর প্রতিষ্ঠাতা ।

সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।