Solution
Correct Answer: Option B
বাক্যের Subject যদি ভগ্নাংশ (Fraction) হয়, তবে Verb-এর রূপ নির্ভর করে ভগ্নাংশের পরের Noun-টির ওপর।
• Noun-টি Uncountable বা Singular হলে Verb-ও Singular হবে।
• Noun-টি Plural হলে Verb-ও Plural হবে।
এখানে Three-fourths of the work-এর work শব্দটি Uncountable Noun, তাই Verb Singular হবে।
এছাড়া কাজটি নিজে নিজে সম্পন্ন হতে পারে না, কারও দ্বারা সম্পন্ন হয়েছে। তাই বাক্যটি Present Perfect Tense-এর Passive Voice-এ হবে। সঠিক উত্তর has been।