সরাসরি মূল কন্টেন্টে যান

Composition

৫০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
একটি Formal Letter বা আনুষ্ঠানিক পত্রের মূল অংশ বা Body সব সময় To the point and precise (যথাযথ ও সংক্ষিপ্ত) হতে হয়।

বৈশিষ্ট্যসমূহ:
- Formal Letter-এ সময় নষ্ট না করে সরাসরি মূল প্রসঙ্গে কথা বলতে হয়।
- এখানে ব্যক্তিগত গল্প (Anecdotes), অতিরিক্ত বিবরণ (Excessive details) বা অনানুষ্ঠানিক ভঙ্গি (Casual tone) ব্যবহার করা অনুচিত।
- প্রাপকের সময়ের গুরুত্ব বিবেচনা করে এতে কেবল প্রয়োজনীয় তথ্য ও অনুরোধ সুস্পষ্টভাবে লিখতে হয়।
ব্যাখ্যা (Explanation)
Letter to the Editor বা সংবাদপত্রের সম্পাদকের কাছে লেখা চিঠির মূল ফোকাস বা বিষয়বস্তু হওয়া উচিত A social or public issue (কোনো সামাজিক বা জনগুরুত্বপূর্ণ সমস্যা)।

কারণ:
- এটি একটি Formal Letter যা জনসচেতনতা সৃষ্টি বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য লেখা হয়।
- ব্যক্তিগত অভিযোগ (Personal complaints), সেলিব্রিটি গসিপ বা শুধুই আবহাওয়ার খবরের জন্য এ ধরণের চিঠি লেখা হয় না।
- রাস্তাঘাট সংস্কার, দ্রব্যমূল্য বৃদ্ধি বা পরিবেশ দূষণের মতো বিষয়গুলোই এখানে প্রাধান্য পায়।
ব্যাখ্যা (Explanation)
- চাকরির আবেদন বা Job Application হলো একটি আনুষ্ঠানিক নথি, যার মাধ্যমে একজন প্রার্থী কোনো নির্দিষ্ট পদের জন্য নিজের আগ্রহ ও যোগ্যতা প্রকাশ করে।
- এই আবেদনের মূল এবং প্রাথমিক উদ্দেশ্য হলো নিয়োগকর্তার দৃষ্টি আকর্ষণ করে একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সুযোগ করে নেওয়া।
- চাকরির আবেদনপত্রের মাধ্যমে প্রার্থীর শিক্ষা, দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে নিয়োগকারী জানতে পারেন, যা তাকে ইন্টারভিউ-এর জন্য নির্বাচিত করতে সাহায্য করে।
- ইন্টারভিউ বা সাক্ষাৎকার হলো সেই ধাপ, যেখানে নিয়োগকর্তা সরাসরি প্রার্থীর সাথে কথা বলে চাকরির জন্য তার উপযোগিতা যাচাই করেন।
- সরাসরি চাকরি পাওয়া বা বেতন বাড়ানো আবেদনপত্রের কাজ নয়, বরং এটি হলো নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ যা ইন্টারভিউয়ের দরজা খুলে দেয়।
ব্যাখ্যা (Explanation)
একটি আদর্শ Business Letter বা ব্যবসায়িক পত্রের কাঠামোগত বিন্যাসে বেশ কিছু মূল উপাদান বা Key Elements থাকে। এর মধ্যে Salutation (সম্ভাষণ), Subject line (বিষয়), এবং Signature (স্বাক্ষর) সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাধারণত একটি ব্যবসায়িক পত্রের ক্রম হলো:
১. Heading: লেখকের ঠিকানা ও তারিখ।
২. Inside Address: প্রাপকের নাম, পদবী ও ঠিকানা।
৩. Salutation: সম্মানজনক সম্ভাষণ (যেমন: Dear Sir)।
৪. Body: মূল বক্তব্য বা Subject line সহ বিস্তারিত।
৫. Complimentary Close: বিদায় সম্ভাষণ।
৬. Signature: লেখকের স্বাক্ষর।
যেহেতু অপশন ৪-এ এই গুরুত্বপূর্ণ উপাদানগুলোর কথা বলা হয়েছে, তাই এটিই সঠিক উত্তর।
ব্যাখ্যা (Explanation)
একটি Cover Letter মূলত চাকরির আবেদনের সময় জীবনবৃত্তান্তের (Resume/CV) সাথে যুক্ত করা হয়। এর মূল উদ্দেশ্য হলো নিয়োগকারীর মনে একটি ইতিবাচক First Impression তৈরি করা।

সঠিক উত্তরের কারণ:
- এটিতে প্রার্থীর যোগ্যতা ও আগ্রহ সংক্ষেপে তুলে ধরা হয়, যা নিয়োগকারীকে জীবনবৃত্তান্ত পড়তে আগ্রহী করে।
- এখানে সম্পূর্ণ জীবনী (Biography) বা সকল চাকরির বিস্তারিত তালিকা (Detailed list) দেওয়া হয় না, বরং পদের জন্য প্রাসঙ্গিক দক্ষতাগুলো ফোকাস করা হয়।
- অপ্রয়োজনীয় জটিল শব্দ পরিহার করে সহজ ও পেশাদার ভাষায় লিখতে হয়।
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নটিতে 'composition' শব্দটির অর্থ জানতে চাওয়া হয়েছে। composition শব্দটি সাধারণত writing বা লেখার কার্য বোঝাতে ব্যবহৃত হয়। এটি একটি noun যা কোনো বিষয়ের উপর লেখা তৈরি করার কাজকে নির্দেশ করে। এটি বিভিন্ন ধরনের হতে পারে যেমন প্রবন্ধ লেখা, কবিতা রচনা বা ছোট গল্প লিখা।

- Option 1: "The act of reading" অর্থ হলো পড়ার কাজ, যা composition এর অর্থ নয়।
- Option 2: "The act of speaking" মানে হল কথা বলার কাজ, যা composition এর সাথে সম্পর্কিত নয়।
- Option 3: "The act of listening" মানে শুনার কাজ, composition এর অর্থের সাথে মেলেনা।
- Option 4: "The act of writing" হল লেখার কাজ, যা composition শব্দটির সঠিক অর্থ।

সুতরাং, composition শব্দের মানে হচ্ছে লেখার কাজ বা লেখা প্রস্তুত করার প্রক্রিয়া, তাই সঠিক উত্তর হলো Option 4।
ব্যাখ্যা (Explanation)
- "M/s" এর পূর্ণ রূপ হলো "Messrs" যা "Messieurs" এর সংক্ষিপ্ত রূপ। এটি ফরাসি শব্দ যার অর্থ "Misters" বা "Sirs"।

কখন M/s ব্যবহার করবেন:
-যে কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুই বা ততোধিক মালিক/অংশীদার আছে
- পার্টনারশিপ ফার্ম
- প্রাইভেট লিমিটেড কোম্পানি
- পাবলিক লিমিটেড কোম্পানি

কখন M/s ব্যবহার করবেন না:
- একক মালিকানাধীন ব্যবসায় (Sole Proprietorship) - এক্ষেত্রে "Mr." বা "Ms." ব্যবহার করুন
- সরকারি প্রতিষ্ঠানে - এক্ষেত্রে সরাসরি প্রতিষ্ঠানের নাম লিখুন

- সঠিক উত্তর: There are two or more than two owners in a company এই ক্ষেত্রে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
একটি Letter (পত্র) লেখার সময় তারিখ এবং স্থান (Location) স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। এটি পত্রের স্ট্যান্ডার্ড ফরম্যাটের অংশ।

B) Essay – তারিখ বা স্থান উল্লেখ করার প্রয়োজন হয় না।

C) Story – গল্পে প্লট অনুযায়ী স্থান বা সময় থাকতে পারে, কিন্তু লেখার তারিখ/স্থান নয়।

D) Notice – কখনো কখনো তারিখ থাকে, কিন্তু স্থান সবসময় বাধ্যতামূলক নয়।
ব্যাখ্যা (Explanation)
• Formal Letter এর প্রধান অংশ গুলো হলঃ
1. Heading (পদবী)
2. Salutation/ Greeting (সম্বোধন)
3. Subject
4. Body (মূল বক্তব্য)
5. Subscription/ Complimentary close
6. Signature
7. Superscription.

- Formal Letter এ Salutation এর উদ্দেশ্য হলো প্রাপকের প্রতি সম্মানজনকভাবে সম্বোধন করা।
ব্যাখ্যা (Explanation)
• Formal Letter এর প্রধান অংশ গুলো হলঃ
1. Heading
2. Salutation/ Greeting
3. Subject
4. Body
5. Subscription/ Complimentary close
6. Signature
7. Superscription.

- Formal Letter এ সাধারণত Salutation এর পর Subject উল্লেখ করা হয়।
ব্যাখ্যা (Explanation)
Closing Statement (সমাপনী বিবৃতি):
- অনুরোধের অংশ যেখানে আবেদনকারী তাদের আবেদনকে শেষ করেন এবং পরিষ্কারভাবে বিবৃতি দেন যে তারা বিবেচনার অনুরোধ করছেন, তাকে Closing Statement বলা হয়। এই অংশে সাধারণত আবেদনকারীর ধন্যবাদজ্ঞাপন, আগ্রহ প্রকাশ এবং সাক্ষাতকারের জন্য উপলব্ধ থাকার উল্লেখ থাকে।

A. Introduction (ভূমিকা):
- ভূমিকা হলো চিঠির প্রথম অংশ, যেখানে আবেদনকারী তার পরিচয় দেয় এবং লেখার উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে উল্লেখ করে। এই অংশে মূলত চিঠির শুরুর তথ্য থাকে।

B. Body (মূল অংশ):
- মূল অংশ হলো চিঠির কেন্দ্রীয় অংশ যেখানে আবেদনকারী বিস্তারিতভাবে তার যোগ্যতা, অভিজ্ঞতা এবং কেন সে এই পদের জন্য উপযুক্ত সে সম্পর্কে লিখেন। এই অংশে আবেদনের মূল তথ্য এবং প্রমাণাদি উপস্থাপন করা হয়।

D. Objective (লক্ষ্য):
- লক্ষ্য হলো সংক্ষিপ্ত বিবৃতি যেখানে আবেদনকারী তার ক্যারিয়ার লক্ষ্য এবং যে পদের জন্য আবেদন করছেন তার সাথে তার লক্ষ্য কীভাবে মিলে যায় তা উল্লেখ করেন।
ব্যাখ্যা (Explanation)
• Formal Letter এর প্রধান অংশ গুলো হলঃ
1. Heading
2. Salutation/ Greeting
3. Subject
4. Body
5. Subscription/ Complimentary close
6. Signature
7. Superscription.
• Envelope (noun) খাম; লেফাফা; বেলুনকভার। এটি পত্রের প্রধান অংশের অন্তর্ভুক্ত নয়।
ব্যাখ্যা (Explanation)
• একটি Formal Letter/ Official Letter/ Application এর 6টি অংশ থাকে -
1. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient
2. Salutation (সম্বোধন): যেমন- Dear Sir/Madam
3. Body (মূল বক্তব্য)
4. The Subscription: যেমন- Yours faithfully/ I remain, Sir
5. Signature of the Writer
6. Superscription: Detailed Designation & Address on the Envelope.
ব্যাখ্যা (Explanation)
• একটি Formal Letter/ Official Letter/ Application এর 6টি অংশ থাকে -
1. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient
2. Salutation (সম্বোধন): যেমন- Dear Sir/Madam
3. Body (মূল বক্তব্য)
4. The Subscription: যেমন- Yours faithfully/ I remain, Sir
5. Signature of the Writer
6. Superscription: Detailed Designation & Address on the Envelope.
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- কোনো একটি নির্দিষ্ট বিষয়বস্তুর সংক্ষিপ্ত তবে পরিপূর্ণরুপে উপস্থাপন করাকে paragraph বলে।
- paragraph এ সাধারণ একটি para থাকে।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
• Formal Letter এর প্রধান অংশ গুলো হলঃ
1. Heading
2. Salutation/ Greeting
3. Subject
4. Body
5. Subscription/ Complimentary close
6. Signature
7. Superscription.
• Envelope (noun) খাম; লেফাফা; বেলুনকভার। এটি পত্রের প্রধান অংশের অন্তর্ভুক্ত নয়।
ব্যাখ্যা (Explanation)
- একটি paragraph একটি নির্দিষ্ট বিষয়ের উপরে লিখতে হয়।
- কাজেই ঐ বিষয়ের উপর একটি idea করে লিখতে হয়।  

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
-Morpheme হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। এটি একটি শব্দ, একটি শব্দের অংশ, বা শব্দের একটি সংমিশ্রণ হতে পারে। উদাহরণস্বরূপ, "dog" শব্দটি একটি morpheme,
-Phoneme হল ভাষার ক্ষুদ্রতম ধ্বনি একক। এটি একটি শব্দকে অন্য শব্দ থেকে আলাদা করতে পারে এমন ক্ষুদ্রতম একক। উদাহরণস্বরূপ, "cat" এবং "hat" শব্দগুলি একটি phoneme,।
-Grapheme হল লিখিত ভাষার একটি একক যা একটি phoneme-কে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, "c" অক্ষরটি "cat" শব্দে /k/ phoneme এবং "city" শব্দে /s/ phoneme উপস্থাপন করতে পারে।
-Syllable হল উচ্চারণের একটি একক যা একটি একক স্বরধ্বনি নিয়ে গঠিত। উদাহরণস্বরূপ, "cat" শব্দটি একটি syllable, আবার "happy" শব্দটি দুটি syllable নিয়ে গঠিত।
ব্যাখ্যা (Explanation)
-একটি paragraph এর মূলত তিনটি অংশ ।Topic sentence , Supporting sentence , Closing sentence .
-Topic Sentence paragraph এর main idea কে summarize করে উপস্থাপন করে।
-Paragraph এর প্রথম বাক্যই Topic Sentence হয়ে থাকে।
ব্যাখ্যা (Explanation)
Formal letter - যে পত্র রচনা কিছুটা নিয়ম কানুন ও পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে তাকে formal letter বলে। যেমন -
application,
business letter,
memorandum,
letter to the press,
letter to editor.
ব্যাখ্যা (Explanation)
একটি Formal Letter বা আনুষ্ঠানিক পত্রে প্রেরক এবং প্রাপক উভয়ের ঠিকানাই উল্লেখ করা আবশ্যক।

সঠিক নিয়মটি হলো:
১. Sender's Address: চিঠিটি কে পাঠাচ্ছেন তা জানার জন্য এবং পরবর্তীতে জবাব পাঠানোর সুবিধার্থে প্রেরকের ঠিকানা থাকে।
২. Date: ঠিকানার পরেই তারিখ বসে।
৩. Receiver's Address (Inside Address): চিঠিটি কার কাছে বা কোন প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হয়।
জন্ম তারিখ (Date of birth) সাধারণত আবেদনের মূল অংশ বা CV-তে থাকে, চিঠির ফরম্যাটে বা হেডিং-এ নয়।
ব্যাখ্যা (Explanation)
একটি অনুচ্ছেদ বা paragraph-এর মূল কাঠামো তিনটি অংশে বিভক্ত: Topic Sentence, Supporting Sentences, এবং Closing Sentence।

• Supporting Sentences হলো অনুচ্ছেদের মাঝের অংশ।
• এগুলো Topic Sentence-এর পরেই বসে এবং Closing Sentence-এর আগে থাকে।
• এদের কাজ হলো মূল ধারণা বা Topic Sentence-কে ব্যাখ্যা করা, যুক্তি দেওয়া বা উদাহরণ দিয়ে বিস্তারিত আলোচনা করা।

সুতরাং, সঠিক নিয়ম হলো Topic Sentence-এর পরে এবং Closing Sentence-এর আগে এগুলো ব্যবহার করা।
ব্যাখ্যা (Explanation)
একটি আদর্শ Paragraph বা অনুচ্ছেদ লেখার নির্দিষ্ট নিয়ম রয়েছে।

• একটি paragraph-এর প্রথম বাক্যটিকে Topic Sentence বলা হয়।
• এটি অনুচ্ছেদের Main Idea বা মূল ভাব প্রকাশ করে এবং পাঠককে জানিয়ে দেয় অনুচ্ছেদটি কী বিষয়ে লেখা।
• পরবর্তী বাক্যগুলো (Supporting Sentences) এই topic sentence-কেই ব্যাখ্যা করে।
• Introduction sentence সাধারণত পুরো Essay-এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু নির্দিষ্ট একটি Paragraph-এর প্রথম বাক্য হিসেবে Topic Sentence-ই সর্বাধিক উপযুক্ত টার্ম।
ব্যাখ্যা (Explanation)
চিঠিপত্র বা Letter লিখন একটি শিল্প। ভাব আদান-প্রদানের জন্য লিখিত এই মাধ্যমের কাঠামোগত দিক থেকে ৬টি অংশ থাকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (NCTB) ব্যাকরণ বই অনুসারে চিঠির এই ৬টি অংশ হলো:

১. Heading (শিরোনাম): প্রেরকের ঠিকানা ও তারিখ।
২. Salutation (সম্বোধন): প্রাপককে সম্মান বা স্নেহ জানিয়ে সম্ভাষণ।
৩. Body of the Letter (মূল বক্তব্য): চিঠির প্রধান অংশ যেখানে মূল কথা লেখা হয়।
৪. Subscription/End (বিদায় সম্ভাষণ): চিঠির শেষে সৌজন্যমূলক বিদায় জানানো।
৫. Signature (স্বাক্ষর): প্রেরকের নাম বা স্বাক্ষর।
৬. Superscription/Address (শিরোনাম বা ঠিকানা): খামের ওপর প্রাপক ও প্রেরকের ঠিকানা।

• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- ব্যক্তিগত পত্রে অনেক সময় ৫টি অংশের কথা বলা হয় (শিরোনাম বা ঠিকানা বাদ দিয়ে), কিন্তু প্রমিত বা আনুষ্ঠানিক নিয়মে চিঠির পূর্ণাঙ্গ অংশ ৬টি।
ব্যাখ্যা (Explanation)
সাধারণত Composition বা রচনায় একটি বিষয়কে বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয়। একটি আদর্শ Composition-এর কাঠামোগত অংশ মূলত ৩টি। যথা:

১. Introduction (ভূমিকা): বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং রচনার উদ্দেশ্য ব্যক্ত করে।
২. Body (মূল অংশ): বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত করে বিষয়ের বিস্তারিত বর্ণনা, যুক্তি বা তথ্য উপস্থাপন করা হয়।
৩. Conclusion (উপসংহার): আলোচনার সমাপ্তি বা সারসংক্ষেপ টানা হয়।

• উল্লেখ্য, প্রশ্নে উল্লিখিত অপশনে 'সবগুলো' বা 'All of them' থাকলে এবং অপশনগুলো (Topic Sentence, Supporting Sentences, Concluding Sentence) থাকলে উত্তর ভিন্ন হতে পারত। কিন্তু সরাসরি 'কতটি অংশ' জানতে চাওয়ায় এবং কাঠামো বিচারে সঠিক উত্তর ৩টি।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- Formal বা Informal — যেকোনো চিঠির মূল অংশ হচ্ছে Body।
- এ অংশেই চিঠির মূল বক্তব্য বা বার্তা লেখা হয়।
- অন্য অংশগুলো (Heading, Salutation, Subscription ইত্যাদি) হলো সহায়ক অংশ।
ব্যাখ্যা (Explanation)
সাধারণ অর্থে Composition বলতে কোনো কিছু গঠন করা বা সাজানো বোঝায়, বিশেষ করে লেখনীর ক্ষেত্রে। একটি সার্থক Composition বা অনুচ্ছেদ লিখতে গেলে ৩টি বা তার বেশি উপাদানের প্রয়োজন হয়:

• Topic Sentence: যা মূল ভাব প্রকাশ করে।
• Supporting Sentences: যা বিষয়টিকে বিস্তারিত ব্যাখ্যা করে।
• Concluding Sentence: যা আলোচনার সমাপ্তি টানে।

যেহেতু এই তিনটি অংশ মিলেই একটি সম্পূর্ণ লেখা বা Composition তৈরি হয়, তাই সঠিক উত্তর হবে all of them (বা प्रश्নে all of theme)।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
প্রশ্নবোধক বাক্য বা Interrogative Sentence-কে Active থেকে Passive করার নিয়ম:

• বাক্যটি Present Indefinite Tense-এ আছে ('do' দেখে বোঝা যায়)।
• Passive Voice-এ গঠন হবে: Wh-word + am/is/are + V3 (Past Participle) + Preposition + by + Subject।
• এখানে 'What class' হলো wh-phrase এবং এটিই subject হিসেবে কাজ করবে।
• 'Class' শব্দটি singular, তাই verb হবে 'is'।
• 'read'-এর Past Participle হলো 'read' (উচ্চারণ 'red')।
• বাক্যের শেষে 'in' preposition-টি তার জায়গায় থাকবে।

সঠিক গঠন: What class is read in by you?
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।