সূর্য পশ্চিম দিকে উদিত হয়— এটি কোন ধরনের বাক্য?

A সত্য

B অসম্ভব

C মিথ্যা

D যৌক্তিক

Solution

Correct Answer: Option B

- একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক: আকাঙ্ক্ষা, আসত্তিযোগ্যতা
- যোগ্যতা বলতে বোঝায়, বাক্যের পদগুলোর মধ্যে অর্থগত ও ভাবগত মিলবন্ধন। যদি কোনো বাক্যে এমন কিছু বলা হয় যা বাস্তবতার সাথে, প্রকৃতির নিয়ম বা যুক্তির বিচারে অসম্ভব, তবে সেই বাক্যটি যোগ্যতার গুণ হারায়।
- বাক্য গঠনের সব নিয়ম মানলেও, যদি তা বিশ্বাসযোগ্য বা বাস্তবসম্মত অর্থ প্রকাশ না করে, তবে তাকে সার্থক বাক্য বলা যায় না।

উদাহরণ:
- 'বৃষ্টিতে প্লাবন সৃষ্টি হয়'— এটি একটি সার্থক বাক্য কারণ এটি যোগ্যতা সম্পন্ন।
- 'মাছ আকাশে ওড়ে'— এটি একটি অবাস্তব বা অসম্ভব বাক্য কারণ এখানে যোগ্যতার অভাব রয়েছে।

সঠিক উত্তরের ব্যাখ্যা:
প্রশ্নটিতে বলা হয়েছে "সূর্য পশ্চিম দিকে উদিত হয়"। প্রকৃতির নিয়ম অনুযায়ী সূর্য সর্বদা পূর্ব দিকে উদিত হয়। পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া প্রাকৃতিক নিয়মে এক প্রকার অসম্ভব ঘটনা। ব্যাকরণের ভাষায়, এ ধরনের বাক্যে 'যোগ্যতা'-র অভাব রয়েছে। যেহেতু এটি যোগ্যতাহীন এবং বাস্তবে ঘটা সম্ভব নয়, তাই অপশনের ভিত্তিতে একে 'অসম্ভব' বা অবাস্তব বাক্য হিসেবে চিহ্নিত করা হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions