Correct Answer: Option A
- যখন প্রত্যক্ষ (উপমেয়) বস্তুর সাথে পরোক্ষ (উপমান) বস্তুর তুলনা করা হয় এবং সাধারণ গুণটি উল্লেখ থাকে না, কিন্তু অনুমান করে নেওয়া হয় বা সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের সমাস হয়, তাকে উপমান কর্মধারয় সমাস বলে।
• ফুটিফাটা: ফুটির মতো ফাটা = ফুটিফাটা (উপমান কর্মধারয়)।
-এখানে 'ফাটা' হলো সাধারণ গুণ।
• প্রস্তরকঠিন: প্রস্তরের ন্যায় কঠিন = প্রস্তরকঠিন (উপমান কর্মধারয়)।
-এখানে কঠিন হলো সাধারণ গুণ।
• গজমূর্খ: গজের ন্যায় মূর্খ = গজমূর্খ (উপমান কর্মধারয়)।
• আয়কর: আয়ের ওপর যে কর = আয়কর। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ, এটি উপমান কর্মধারয় নয়।
-এখানে ব্যাসবাক্যের মধ্যবর্তী আর কোনো পদ লোপ পেয়েছে (যেমন: 'ওপর যে')।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions