একটি গিয়ার ট্রেনে পরপর যুক্ত তিনটি গিয়ার আছে: গিয়ার A (১২টি দাঁত), গিয়ার B (৩৬টি দাঁত) ও গিয়ার C (২৪টি দাঁত)। গিয়ার A ঘড়ির কাঁটার দিকে ঘোরালে গিয়ার C কোন দিকে ঘুরবে?
সমাধান
সঠিক উত্তর: Option A
.png)
পরপর লাগানো দুটি গিয়ার সবসময় বিপরীত দিকে ঘোরে।
• A ঘড়ির কাঁটার দিকে → B ঘড়ির কাঁটার বিপরীতে → C আবার ঘড়ির কাঁটার দিকে।
• দাঁতের সংখ্যা কেবল ঘোরার গতি (কত পাক) ঠিক করে, দিক নয়।
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• এক সারিতে বিজোড় নম্বরের গিয়ার (১ম, ৩য়, ৫ম…) প্রথমটির দিকেই ঘোরে, জোড় নম্বরেরগুলো উল্টো দিকে।
• ছোট গিয়ার বড় গিয়ারের চেয়ে দ্রুত ঘোরে (পাক সংখ্যা দাঁতের সংখ্যার ব্যস্তানুপাতিক)।