এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক-
A এটির নির্মাতা গুগল
B এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর
C এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
D উপরের সবগুলো সঠিক
Solution
Correct Answer: Option D
- অ্যানড্রয়েড (Android) হলো মোবাইল ডিভাইসের জন্য গুগল কর্তৃক তৈরি জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম।
- এটি ওপেন সোর্স লিনাক্স কার্নেলের (Linux kernel) উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।
- অ্যানড্রয়েড মূলত টাচ স্ক্রিন বা স্পর্শকাতর মোবাইল ডিভাইসের (যেমন- স্মার্টফোন, ট্যাবলেট) জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
- ২০০৫ সালে গুগল অ্যানড্রয়েড ইনকর্পোরেটেড কিনে নেয় এবং ২০০৮ সালে প্রথম এটি বাণিজ্যিকভাবে বাজারে আসে।