Solution
Correct Answer: Option C
- বিখ্যাত প্রযুক্তি কোম্পানি আইবিএম তাদের প্রথম পার্সোনাল কম্পিউটার (IBM PC) বাজারে আনে ১২ আগস্ট, ১৯৮১ সালে।
- এই কম্পিউটারটির মডেল নাম্বার ছিল IBM 5150 এবং এটি ওপেন আর্কিটেকচার বা উন্মুক্ত স্থাপত্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
- এই কম্পিউটারটিতে ইন্টেলের ৪.৭৭ মেগাহার্টজের ৮০৮৮ প্রসেসর (Intel 8088 microprocessor) ব্যবহার করা হয়েছিল।
- এটি পরিচালনার জন্য তৎকালীন জনপ্রিয় অপারেটিং সিস্টেম MS-DOS (Microsoft Disk Operating System) ব্যবহার করা হতো, যা মাইক্রোসফট তৈরি করেছিল।
- আইবিএমর এই কম্পিউটারটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কম্পিউটারের ইতিহাসে একটি বিপ্লবী পরিবর্তন নিয়ে আসে এবং পরবর্তীতে এটি পিসি (PC) স্ট্যান্ডার্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়।