Solution
Correct Answer: Option D
- Central Processing Unit (CPU) হলো কম্পিউটারে গাণিতিক ও যুক্তিমুলক সকল সমস্যার সমাধানের মূল কেন্দ্র।
- একে কম্পিউটারের মস্তিস্ক বা Brain of the Computer বলা হয়।
- সিপিইউ-এর অভ্যন্তরীণ অংশকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: গাণিতিক যুক্তি অংশ (ALU - Arithmetic Logic Unit), নিয়ন্ত্রণ অংশ (Control Unit) এবং মেমরি বা রেজিস্টার (Register)।
- এর মধ্যে ALU অংশে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর মতো গাণিতিক কাজ এবং “হ্যাঁ" বা “না” বাচক যুক্তিবাদী কাজগুলো সম্পন্ন হয়।
- Control Unit বা নিয়ন্ত্রণ অংশ কম্পিউটারের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং তথ্যের আদান-প্রদান তদারকি করে।
- মেমরি বা Register মূলত একটি অস্থায়ী স্টোরেজ এলাকা যেখানে প্রসেসিংয়ের সময় ডেটা বা নির্দেশাবলী জমা রাখা হয়।