Solution
Correct Answer: Option B
ফ্লাশ মেমোরি হল এক ধরনের রম। কম্পিউটার কয়েক সেকেন্ডের মধ্যেই এ মেমোরি থেকে ডাটা পড়তে পারে বা কোন ডাটা পাঠাতে পারে। খুব দ্রুত ডাটা স্থানান্তর করা যায় বলে এ মেমোরির নাম ফ্লাশ মেমোরি। এ মেমোরিকে সাধারণত ইউএসবি (USB) পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করা যায়। বর্তমানে পেন ড্রাইভ হিসেবে এ মেমোরি বহুল ব্যবহৃত হচ্ছে। ফ্লাশ মেমোরিতে যতবার ইচ্ছা ততবার পুরনো ডাটার স্থানে নতুন ডাটা পাঠানো যায় বা লেখা যায়।
এটির সূচনা করে তোশিবা ১৯৮৪ সালে। ফ্ল্যাশ মেমোরি ইইপিরম থেকে উদ্ভাবন করা হয়। দুই ধরনের ফ্ল্যাশ মেমোরি রয়েছে, যাদের নামকরণ করা হয়েছে ন্যান্ড এবং নর যুক্তি গেটের অনুসারে।