Solution
Correct Answer: Option C
- Modem শব্দটি তৈরি হয়েছে Modulator এবং Demodulator শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ বা আদ্যক্ষর নিয়ে।
- মডেম একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যা ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে।
- তথ্য প্রেরণের সময় মডেম Modulation প্রক্রিয়ায় ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে।
- আবার তথ্য গ্রহণের সময় Demodulation প্রক্রিয়ায় অ্যানালগ সংকেতকে পুনরায় ডিজিটাল সংকেতে পরিণত করে।
- কম্পিউটার ইন্টারনেটের সাথে যুক্ত হতে এই ইনপুট-আউটপুট ডিভাইসটি ব্যবহার করে থাকে।