নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ?

A     ফায়ার ফক্স

B    নোটপ্যাড

C    উইন্ডোজ ৯৮

D    এভিরা

Solution

Correct Answer: Option C

- সিস্টেম সফটওয়্যার হলো এমন এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং এপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন এবং পরিচালনা করে।
- উইন্ডোজ ৯৮ (Windows 98) একটি অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যারের প্রধান বা প্রকৃষ্ট উদাহরণ।
- এটি কম্পিউটার চালু করার পর হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে এবং ব্যবহারকারীকে অন্যান্য প্রোগ্রাম চালানোর পরিবেশ তৈরি করে দেয়।
- অপশনে থাকা ফায়ারফক্স (Firefox) একটি ওয়েব ব্রাউজার এবং নোটপ্যাড (Notepad) একটি টেক্সট এডিটর, যা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অন্তর্ভুক্ত।
- এছাড়া এভিরা (Avira) হলো একটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম, যা ইউটিলিটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে গণ্য হয়, সিস্টেম সফটওয়্যার নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions