In MS Word, pressing CTRL+S will result in:
A saving the document
B centering alignment
C exiting from ms word
D underlining text
Solution
Correct Answer: Option A
- এমএস ওয়ার্ডে কোনো কাজ করার সময় সেই ডকুমেন্টটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ বা সেভ (Save) করতে Ctrl+S শর্টকাট কী (Shortcut key) ব্যবহৃত হয়।
- এই কমান্ডটি দেয়ার সাথে সাথে ফাইলের বর্তমান অবস্থা হার্ড ড্রাইভে বা স্টোরেজে সংরক্ষিত হয়ে যায়।
- এছাড়াও ডকুমেন্ট সেভ করার জন্য ‘File’ মেনু থেকে ‘Save’ অপশনটিও ব্যবহার করা যায়।
- অপরপক্ষে, টেক্সটকে মাঝ বরাবর বা Center Alignment করার জন্য Ctrl+E ব্যবহৃত হয়।
- এমএস ওয়ার্ড বা কোনো প্রোগ্রাম বন্ধ করতে বা Exit করতে সাধারণত Alt+F4 ব্যবহৃত হয়।
- কোনো টেক্সটকে Underline বা নিচে দাগ দিতে Ctrl+U কমান্ডটি ব্যবহার করা হয়।