Solution
Correct Answer: Option B
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) হলো একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যা বিভিন্ন তথ্য-উপাত্ত গাণিতিক বা লজিক্যাল পদ্ধতিতে বিশ্লেষণ ও সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়।
- এর সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা, গড়, সুদ ইত্যাদি হিসেব নিকাশের কাজ খুব দ্রুত এবং নির্ভুলভাবে করা যায়।
- এছাড়াও দৈনন্দিন বা বার্ষিক বাজেট তৈরি, ব্যালেন্সশিট, স্কুল-কলেজের ফলাফল তৈরি এবং ব্যবসার বেতন বা ইনভেন্টরি ব্যবস্থাপনার মতো জটিল কাজগুলো করার জন্য এটি অত্যন্ত জনপ্রিয়।
- অন্যদিকে MS Word প্রধানত লেখালেখি বা ডকুমেন্ট তৈরির জন্য, MS PowerPoint প্রেজেন্টেশন তৈরির জন্য এবং MS Outlook ইমেইল ও ক্যালেন্ডার ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।