Solution
Correct Answer: Option B
- কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম (Program) বলে।
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এদের বিন্যাসের নিয়ম মিলিয়ে তৈরি হয় প্রোগ্রামিং ভাষা।
- অন্যদিকে, কতগুলো প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটার ও এর যন্ত্রাংশকে নিয়ন্ত্রণ করে এবং ব্যবহারকারীকে কাজ করতে সাহায্য করে, তাকে সফটওয়্যার বলে।
- প্রোগ্রাম এবং সফটওয়্যারের মূল পার্থক্য হলো, সকল সফটওয়্যারই প্রোগ্রাম, কিন্তু সকল প্রোগ্রাম সফটওয়্যার নয়।
- ১৯৪৫ সালে আবিষ্কৃত প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষা বলা হয়, যা সরাসরি কম্পিউটার বুঝতে পারে।
- ১৯৫০ সালে আবিষ্কৃত দ্বিতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়।
- ১৯৬০ সালে আবিষ্কৃত তৃতীয় প্রজন্মের ভাষাকে উচ্চস্তরের বা হাই লেভেল ভাষা বলা হয় (যেমন: C, Java, Python)।