Solution
Correct Answer: Option A
- Text হলো এক ধরনের ডেটা টাইপ যা মূলত বর্ণ বা অক্ষর, শব্দ এবং বাক্যের সমন্বয়ে গঠিত তথ্য প্রকাশ করে।
- ডেটাবেস বা স্প্রেডশিটে কোন নাম, ঠিকানা, বিবরণ বা এমন কোনো তথ্য সংরক্ষণের জন্য এটি ব্যবহৃত হয় যার উপর গাণিতিক হিসাব-নিকাশ করার প্রয়োজন নেই।
- এই ডেটা টাইপে শুধু বর্ণমালা (A-Z, অ-ঁ) নয়, বরং সংখ্যা (0-9) এবং বিশেষ চিহ্নও (যেমন @, #, &) অক্ষর বা টেক্সট হিসেবে সংরক্ষিত থাকতে পারে।
- উদাহরণস্বরূপ, কারো টেলিফোন নম্বর যদি গাণিতিক যোগ-বিয়োগের জন্য ব্যবহৃত না হয়, তবে একে Text ডেটা হিসেবে সংরক্ষণ করা সুবিধাজনক।
- মাইক্রোসফ্ট অ্যাক্সেসের মতো ডেটাবেস সফটওয়্যারে সাধারণত ২৫৫টি পর্যন্ত অক্ষর সংরক্ষণের জন্য Short Text এবং আরও দীর্ঘ তথ্যের জন্য Long Text বা Memo ব্যবহার করা হয়।