Solution
Correct Answer: Option A
- পার্সোনাল কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড (Motherboard)।
- একে অনেক সময় সিস্টেম বোর্ড (System Board), মেইনবোর্ড (Mainboard) বা লজিক বোর্ডও বলা হয়ে থাকে।
- মাদারবোর্ড একটি প্রিন্টেড সার্কিট বোর্ড যা কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ স্থাপন করে।
- এটি প্রসেসর (CPU), মেমোরি (RAM), স্টোরেজ ড্রাইভ এবং অন্যান্য হার্ডওয়্যারের মধ্যে তথ্য আদান-প্রদান ও বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে।
- কম্পিউটারের সকল গুরুত্বপর্ণ উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বোর্ডের সাথেই যুক্ত থাকে।