Solution
Correct Answer: Option C
- কম্পাইলার (Compiler) সম্পূর্ণ সোর্স প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে মেশিনের ভাষায় (Object Code) অনুবাদ করে।
- যেহেতু এটি পুরো প্রোগ্রামটিকে একবারে অনুবাদ করে নির্বাহযোগ্য ফাইল তৈরি করে রাখে, তাই পরবর্তী সময়ে প্রোগ্রামটি রান করার সময় নতুন করে আর অনুবাদের প্রয়োজন হয় না। ফলে প্রোগ্রাম দ্রুতগতিতে কাজ করে।
- অন্যদিকে, ইন্টারপ্রেটার (Interpreter) প্রতিবার প্রোগ্রাম রান করার সময় লাইন বাই লাইন অনুবাদ করে, যার ফলে এর কাজের গতি কম্পাইলারের তুলনায় ধীর।
- অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রধানত তিন প্রকার: ১. কম্পাইলার (Compiler), ২. ইন্টারপ্রেটার (Interpreter) এবং ৩. অ্যাসেম্বলার (Assembler)।
- অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে এবং এটি কম্পাইলারের মতো উচ্চস্তরের ভাষার জন্য ব্যবহৃত হয় না।