Solution
Correct Answer: Option B
- স্প্রেডশিট বা ওয়ার্কশিটে বাম দিক থেকে ডান দিকে আড়াআড়িভাবে চলে যাওয়া ঘরগুলোকে সারি বা Row বলা হয়।
- সারিগুলোকে সাধারণত সংখ্যা (১, ২, ৩...) দিয়ে প্রকাশ করা হয়।
- অন্যদিকে, ওপর থেকে নিচের দিকে চলে আসা খাড়া ঘরগুলোকে কলাম বা Column বলা হয়, যা ইংরেজি বর্ণ (A, B, C...) দিয়ে চিহ্নিত থাকে।
- সারি এবং কলামের সংযোগস্থল বা ছেদবিন্দুকে সেল বা Cell বলা হয়।
- এক্সেল ওয়ার্কশিটে অসংখ্য সারি বা Row থাকে, যেমন- এক্সেল ২০০৭ বা পরবর্তী সংস্করণে প্রতিটি শিটে ১০,৪৮,৫৭৬টি সারি থাকে।