মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

A ভয়েস টেলিফোনি

B মোবাইল টিভি

C ভিডিও কল

D ব্রডবেন্ড ইন্টারনেট সেবা

Solution

Correct Answer: Option D

- 4G শব্দটি আসলে ফোর্থ জেনারেশন বা মোবাইল যোগাযোগ ব্যবস্থার চতুর্থ প্রজন্ম নির্দেশ করে।

- এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা উন্নত মোবাইল ওয়েব ব্রাউজিং, আইপি-ভিত্তিক ভয়েস কল (IP Telephony), অনলাইন গেম খেলা, এইচডি মানের টেলিভিশন দেখা, হাই-ডেফিনিশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্স, থ্রিডি টিভি এবং ক্লাউড কম্পিউটিং-এর মতো সুবিধা উপভোগ করতে পারেন।

- যুক্তরাষ্ট্রে ২০০৮ সালে Sprint Nextel প্রথম মোবাইল ওয়াইম্যাক্স নেটওয়ার্ক চালু করে। পরবর্তীতে ২০১০ সালে MetroPCS দেশটিতে প্রথমবারের মতো এলটিই সেবা দেয়।

- বাংলাদেশে ২০১৮ সালে মোবাইল ফোন অপারেটররা আনুষ্ঠানিকভাবে 4G (LTE) সেবা চালু করে।

- যদিও ৩জি এবং ৪জি উভয়ই তারবিহীন যোগাযোগ ব্যবস্থা—যেখানে ইন্টারনেট ব্যবহার, ভিডিও কল, মোবাইল টিভি ইত্যাদি সুবিধা পাওয়া যায়—তবুও ৪জি প্রযুক্তির বিশেষত্ব হলো এটি ব্যবহারকারীদের আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions