Solution
Correct Answer: Option B
⇒ সঠিক উত্তর: Modem।
⇒ 'Modem' শব্দটি মূলত দুটি শব্দের সমন্বয়ে গঠিত: Modulation (Mod) এবং Demodulation (dem)।
⇒ আমাদের কম্পিউটার শুধু '০' এবং '১' অর্থাৎ ডিজিটাল সংকেত বা ডেটা বুঝতে পারে। কিন্তু টেলিফোন বা অপটিক্যাল লাইনের মাধ্যমে যখন ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন তা অ্যানালগ সংকেত হিসেবে যায়।
⇒ মডেম হলো এমন একটি নেটওয়ার্ক ডিভাইস, যা পাঠানোর সময় কম্পিউটারের ডিজিটাল ডেটাকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে (যাকে Modulation বলে)।
⇒ আবার অন্য প্রান্তে যখন ডেটা গ্রহণ করা হয়, তখন সেই অ্যানালগ সংকেতকে পুনরায় কম্পিউটারের ব্যবহার উপযোগী ডিজিটাল ডেটায় রূপান্তর করে (যাকে Demodulation বলে)।