VLSI—কথাটি হল-

A Very Large System Integration

B Very Large Scale Integration

C Very Long System Integration

D Very Long System Input

Solution

Correct Answer: Option B

চতূর্থ প্রজন্মের কম্পিউটারে এটি ব্যাপক ব্যবহার করা হয়। VLSI বলতে বোঝায় অতিবৃহৎ মাপনীর সমন্বয় (Very-Large-Scale Integration)। এটি হলো একটি ইলেকট্রনিক বর্তনী তৈরির প্রক্রিয়া যেখানে লক্ষ লক্ষ বা কোটি কোটি MOS ট্রানজিস্টর একটি একক সিলিকন চিপ-এর উপরে স্থাপন ও সংযোজিত করা হয়।

VLSI প্রযুক্তি ১৯৭০-এর দশকে শুরু হয়েছিল যখন MOS (Metal Oxide Semiconductor) ইন্টিগ্রেটেড সার্কিট (IC) চিপ তৈরি এবং ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়েছিল। এই প্রযুক্তি জটিল সেমিকন্ডাক্টর এবং টেলিযোগাযোগ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

VLSI-এর আগে, বেশিরভাগ IC-এর কার্যকারিতা সীমিত ছিল। একটি ইলেকট্রনিক বর্তনীতে CPU, ROM, RAM এবং অন্যান্য গ্লু লজিক থাকতে পারে। VLSI প্রযুক্তি IC ডিজাইনারদের এই সমস্ত উপাদান একক চিপে সংযুক্ত করার সুযোগ করে দেয়।

• ৪র্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১- বর্তমান পর্যন্ত):
- মাইক্রো প্রসেসর ব্যবহার, কম্পিউটারের আকার হ্রাস এবং তথ্য ধারণ ক্ষমতা বৃদ্ধি।
- প্যাকেজ প্রোগ্রামের ব্যবহার শুরু হয়।
- মাইক্রো কম্পিউটারের জনক হলেন এডওয়ার্ড রবার্ট ।
- বাইট ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হয়।
- প্রথম মাইক্রোপ্রসেসর ইনটেল-৪০০৪।
- বহুমুখী ইনপুট ও আউটপুট যন্ত্রের ব্যবহার।
- মাল্টিপ্রসেসর সিস্টেমের আবির্ভাব হয়। 
- ৪র্থ প্রজন্মের উদহরণ: -IBM -৩০৩৩, HP -৩০০০, IBM-৪৩৪১.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions