কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে  সক্ষম?

A কো এক্সিয়াল কেবল

B ফাইবার অপটিক কেবল

C টুইস্টেড পেয়ার কেবল

D আর জে ৪৫ কানেক্টর

Solution

Correct Answer: Option B

Fiber Optic Cable হচ্ছে ডাই- ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরণের খুব সরু ও নমনীয় কাঁচতন্তর আলোক নল ও আলো নিবন্ধকরণ এবং পরিবহনে সক্ষম।
Fiber Optic Cable এ তিনটি অংশ থাকে।
যথা-
১) কোর(Core), 
২) ক্ল্যাডিং(Cladding),
৩) জ্যাকেট(Jacket)।

∎ এই ক্যাবলের সুবিধাসমুহঃ
- আলাের গতিতে ডেটা স্থানান্তরিত হয় এবং অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন।
- উচ্চ ব্যান্ডউইডথ সম্পন্ন।
- বিদ্যুৎ চৌম্বক প্রভাব (Electro Magnetic Interference - EMI) বা ইএমআই (EMI) হতে মুক্ত। কারণ অপটিক্যাল ফাইবার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না বিধায় চৌম্বক ক্ষেত্র কোনাে প্রভাব বিস্তার করতে পারে না।
- নির্ভুল ডেটা আদান-প্রদান করে।
- পরিবেশের তাপ-চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না।
- আকারে ছােট, ওজন অত্যন্ত কম এবং সহজে পরিবহনযােগ্য।
- শক্তির ক্ষয় করে কম।
- ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গােপনীয়তা বেশি।
- রিপিটারসহ অনেক দুরে দুরে স্থাপন করতে হয় না।
- সঠিকভাবে ডেটা স্থানান্তর বা চলাচলের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা কোনাে বাধা প্রদান করতে পারে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions