Solution
Correct Answer: Option C
বাংলাদেশ প্রথম সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন! কিনতে যাচ্ছে। কয়েক বছর ধরেই তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার সম্পর্ক বেড়েছে। দেশটি থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষাব্যবস্থা, সাঁজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যান কিনেছে বাংলাদেশ। তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি ২০১৪ সাল থেকে বাণিজ্যিকভাবে বায়রাক্টার টিবি-টু ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের কর্মক্ষমতা অনেক দেশকে আগ্রহী তুলেছে। বিশ্বের ১৪টি দেশ তুরস্ক থেকে এই ড্রোন কিনেছে এবং ১৬টি দেশ ড্রোন কেনার জন্য চুক্তি করেছে বলে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন। বায়রাক্টার টিবি-টু এমন একধরনের যুদ্ধাস্ত্র, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে।