বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা ভাষায় পরিবর্তন করতে অভ্র কিবোর্ডে কোন 'ফাংশন কী' প্রেস করতে হয়?

A F10

B F11

C F12

D F9

Solution

Correct Answer: Option C

-কি-বোর্ডের ওপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত ১২টি কি আছে। এগুলোকে ফাংশন কি বলা হয়। এদের কাজ নিম্নরুপ-

F1ঃসাহায্য বা হেল্প কি হিসেবে ব্যবহৃত হয়। যেকোনো প্রোগ্রামের হেল্প মেনু দেখতে এটি ব্যবহার করা হয়।

F2ঃসাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়। যেকোনো ফাইল বা ফোল্ডার নির্বাচন করে এই কি চেপে ফাইলের নাম বদলানো যাবে।

F3ঃমাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। উইন্ডোজ কমান্ডে এটি চাপ দিলে আগের কমান্ডটির পুনরাবৃত্তি ঘটে।

F4ঃএই কি দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায় এবং Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়।

F5ঃএটা চেপে মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয়। এ ছাড়া যেকোনো পেজ রিফ্রেশ, পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে।

F6ঃমাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে চাইলে এই কি ব্যবহার করতে পারেন।

F7ঃমাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও ব্যাকরণ ঠিক করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।

F8ঃঅপারেটিং সিস্টেম safe mood-এ চালু করার জন্য এটি ব্যবহৃত হয়।

F9ঃকোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য এটি কাজে লাগে।

F10ঃএটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়।

F11ঃযেকোনো সক্রিয় উইন্ডো পর্দাজুড়ে (ফুলস্ক্রিন) দেখতে এবং স্বাভাবিক অবস্থায় আনতে এটি ব্যবহার করা হয়।

F12ঃমাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো চালু করা হয়। কম্পিউটারে শুধু F12 চেপে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা মুডে যাওয়া যাবে। ল্যাপটপে fn+f12 চাপতে হবে
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 72
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বাক্য প্রকরণ, বাক্য সংকোচন।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৭
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
সাধারণ বিজ্ঞান
মানবদেহঃ রক্ত সংবহনতন্ত্র, রক্তের কাজ, হৃদপিণ্ড, রক্ত বাহিকা, হৃদরোগ, লসিকা, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের, পৌষ্টিকতন্ত্র, পুষ্টি ও পরিপাক, ডায়রিয়া, গ্রন্থি, রেচনতন্ত্র। প্রজননতন্ত্র, জন্ম নিয়ন্ত্রণ, গর্ভবর্তী মায়ের পরিচর্যা, কঙ্কালতন্ত্র, অস্থি, অস্থিসন্ধি, পঞ্চইন্দ্রিয়, রোগ প্রতিরোধ ব্যবস্থা, চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা পরিভাষা, সুষম খাদ্য, জাঙ্ক ফুড, শর্করা, আমিষ, স্নেহপদার্থ, ভিটামিন, খনিজ লবণ, পানি, Body Mass, খাদ্য সংরক্ষণ।
পরিবেশঃ বাস্তুসংস্থান, ভূতত্ত্ব বা ভূবিদ্যা, পৃথিবীর গঠন উপাদান, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, খনিজ, শিলা, মাটি, বায়ুমণ্ডল, আবহাওয়া ও জলবায়ুঃ বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা, বারিপাত, সমুদ্র তলদেশের ভূমিরূপ, সমুদ্রস্রোত, জোয়ার - ভাটা, পরিবেশ দূষণ।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions