প্লটার কি

A ইনপুট ডিভাইস

B আউটপুট ডিভাইস

C উভয়

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

- প্লটার (Plotter) হলো কম্পিউটারের একটি বিশেষ ধরনের আউটপুট (Output) ডিভাইস
- এটি মূলত বড় আকারের কাগজ, যেমন- মানচিত্র, নকশা, গ্রাফ বা আর্কিটেকচারাল ড্রইং প্রিন্ট করার কাজে ব্যবহৃত হয়।
- সাধারণ প্রিন্টার টোনার বা কালি ছিটিয়ে প্রিন্ট করে, কিন্তু প্লটার লাইন আঁকার জন্য কলম (Pen) ব্যবহার করে।
- কলম ব্যবহারের কারণে এটি অত্যন্ত নির্ভুলভাবে ভেক্টর গ্রাফিক্স (Vector Graphics) প্রিন্ট করতে পারে।
- ইঞ্জিনিয়ারিং ড্রইং, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্লু-প্রিন্ট এবং বড় পোস্টার তৈরিতে প্লটারের বহুল ব্যবহার দেখা যায়।
- গঠন ও কাজের ওপর ভিত্তি করে প্লটার প্রধানত দুই প্রকার হয়ে থাকে: ফ্লাটবেড প্লটার (Flatbed Plotter) এবং ড্রাম প্লটার (Drum Plotter)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions